কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ জুন ২০২৬, ১৫:৪৬আপডেট : ০৮ জুন ২০২৬, ১৫:৪৬

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এ সময় আরও পাঁচ ব্যক্তি আহত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নেয়ামতপুর গ্রামের কবরস্থানে এ ঘটনা ঘটে।

মৃত দুজন হলেন– নেয়ামতপুর গ্রামের জমির হোসেনের ছেলে নুরু মিয়া (৬৫) এবং মর্জু মিয়ার ছেলে সানাউল্লাহ (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মরহুম মতি সরকারের স্ত্রীর দাফনের জন্য কবর খোঁড়ার কাজে কয়েকজন যুবকসহ স্থানীয় লোকজন অংশ নেন। একপর্যায়ে কবরস্থানের ভেতর কবর ঢাকার জন্য ব্যবহৃত স্টিলের একটি শিল্ড সরানোর সময় সেটি ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আতিক আকরাম বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট দুজনের মধ্যে আমরা একজন ব্যক্তিকে হাসপাতালে পেয়েছি। হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন বলেন, ‘নেয়ামতপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যু
মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসী ও তার সন্তানের মৃত্যু
সর্বশেষ খবর
বিনিয়োগকারীদের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় উন্মুক্ত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিনিয়োগকারীদের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় উন্মুক্ত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সইয়ের দাবি শাহবাজের, তেহরান যা বললো
২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সইয়ের দাবি শাহবাজের, তেহরান যা বললো
ঢাকাকে বাঁচাতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের
ঢাকাকে বাঁচাতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের
সর্বাধিক পঠিত
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
প্রধানমন্ত্রীর সফর শেষে সড়কের ইট তুলে নেওয়ার ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর সফর শেষে সড়কের ইট তুলে নেওয়ার ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী