বিজয় দিবসের ব্যানারে বঙ্গবন্ধুর ছবি, প্রধান শিক্ষককে কারণ দর্শা‌নোর নো‌টিশ

বান্দরবান প্রতি‌নি‌ধি
১৬ ডিসেম্বর ২০২৪, ২৩:৩৬আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ২৩:৩৬

বান্দরবানে সরকার নির্ধারিত ব্যানার ব্যবহার না করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত ব্যানার ব্যবহার করায় আলীকদম উপজেলার সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোকাম্মেল আমিন কুতুবীকে কারণ দর্শানোর নো‌টিশ দেওয়া হ‌য়ে‌ছে।

সোমবার (১৬ ডি‌সেম্বর) মহান বিজয় দিবস-২০২৪ উদযাপনের সময় ব্যবহৃত ব্যানা‌রে শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করা হয়। বিকালে আলীকদম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোশারফ হো‌সেন খান স্বাক্ষরিত এক আদেশে কারণ দর্শানোর নো‌টিশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা অফিসার মো. মোশারফ হো‌সেন খান।

কারণ দর্শানোর নো‌টিশে বলা হ‌য়ে‌ছে, ‘আপনার কর্মরত বিদ্যালয়ে সরকার নির্ধারিত ব্যানার ব্যবহার না করে শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত ব্যানার ব্যবহার করেছেন। আপনার এ ধরনের আচরণ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর বিধি লঙ্ঘনের শামিল। এমত অবস্থায় আপনার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করা হ‌বে না, তা পত্র প্রা‌প্তির তিন কর্মদিব‌সের ম‌ধ্যে স‌ন্তোষজনক লি‌খিত জবাব নিম্ন‌ স্বাক্ষরকারীর কাছে দা‌খিল কর‌তে অনু‌রোধ করা হলো।’

/এএম/
সম্পর্কিত
জাবির ৯ শিক্ষকের পদাবনতি ও বেতন কমলো
প্রাথমিক শিক্ষকদের দৈনন্দিন উপস্থিতি মনিটরিংয়ে জরুরি নির্দেশনা
১৪৩৮৪ সহকারী শিক্ষকের দ্রুত পদায়ন দাবি, রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
মেসির গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা
মেসির গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা
শুরু হলো আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ
শুরু হলো আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ
পাঁচ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আজ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
পাঁচ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আজ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি