ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

বান্দরবান প্রতি‌নি‌ধি
১৮ জানুয়ারি ২০২৫, ১৫:২৯আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১৫:২৯

বান্দরবা‌নের আলীকদম উপজেলার ২ নম্বর চৈক্ষং ইউনিয়নের তারাব‌নিয়ার চারা বটতলী নামক স্থানে মোটরসাইকেল ও ডাম্পারের (মি‌নিট্রাক) সংঘর্ষে মোটরসাইকে‌লের ৩ আরোহীর মৃত‌্যু হ‌য়ে‌ছে। শ‌নিবার (১৮ জানুয়ারি) দুপু‌রে এ ঘটনা ঘ‌টে।

নিহ‌ত‌রা হলেন- আলীকদ‌মের বেলাল উদ্দিন (৩৫), সৈয়দ আকবর (৩৪) ও মিনহাজ (৩৫)।

পু‌লিশ ও স্থানীয়রা জানান, আলীকদম থে‌কে এক‌টি ডাম্পার (মি‌নিট্রাক) কক্সবাজা‌রের চক‌রিয়ায় যা‌চ্ছিল। অপর দি‌ক থে‌কে এক‌টি মোটরসাইকেল ৩ জন আরোহী নি‌য়ে আলীকদ‌মের দি‌কে আস‌ছিল। এ সময় তারাব‌নিয়ায় পৌঁছা‌লে ডাম্পার ও মোটরসাইকে‌লের মু‌খোমু‌খি সংঘর্ষ হ‌য়। এতে ঘটনাস্থ‌লে‌ই মোটরসাইকে‌লে থাকা ৩ আরোহীর মৃত‌্যু ঘটে।

ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জ‌হির উদ্দিন ব‌লেন, ‘ট্রাক এবং মোটরসাইকে‌লের মু‌খোমুখি সংঘ‌র্ষে ৩ জন নিহ‌তের খবর শু‌নে‌ছি। ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়েছে। ঘাতক ট্রাক‌টি আটক হ‌য়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
প্রবাসী স্বামীকে বিদায় জানাতে গিয়ে লাশ হলেন স্ত্রী
সড়ক দুর্ঘটনায় আহত-নিহতদের ২১৩.৫৬ কোটি টাকা সহায়তা
যুক্তরাষ্ট্রে উড্ডয়নের পরপরই বিমান বিধ্বস্ত, নিহত সবাই
সর্বশেষ খবর
মেসির গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা
মেসির গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা
শুরু হলো আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ
শুরু হলো আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ
পাঁচ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আজ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
পাঁচ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আজ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি