বান্দরবানের লামায়

অপহরণের তিন দিন পর মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেলেন ২৫ শ্রমিক

বান্দরবান প্রতি‌নি‌ধি
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১৩আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১৩

বান্দরবানের লামা থে‌কে অপহৃত ২৬ জন রাবার শ্রমিকের ম‌ধ্যে অব‌শিষ্ট ২৫ জন মু‌ক্তি পে‌য়ে বা‌ড়ি‌ ফি‌রে‌ছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেয়ে কক্সবাজা‌রের চক‌রিয়ার ইদগাহ স্বাস্থ‌্য ক‌ম‌প্লে‌ক্সে চিকিৎসা নিচ্ছেন। এর আগে, গতকাল সোমবার বিকা‌লে এক শ্রমিক জিম্মিদশা থেকে পালিয়ে আসেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত শনিবার গভীর রাতে লামা উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের মুরুংঝিরিপাড়া থেকে ২৬ রাবারশ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এ খবর পাওয়ার পরপরই পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা তা‌দের উদ্ধারে অভিযান শুরু করেন। প‌রে সোমবার বি‌কা‌লে ‌জিয়াউর রহমান না‌মের একজন রাবারশ্রমিক পা‌লি‌য়ে আসেন। অব‌শে‌ষে অপহর‌ণের ৩‌ দিন পর আজ (মঙ্গলবার) সকা‌লে সবাইকে মুক্তিপণের বিনিময়ে ছে‌ড়ে দেওয়া হয়।

নাম প্রকা‌শে অনিচ্ছুক অপহৃত‌দের স্বজনরা জানান, শ্রমিকদের মু‌ক্তির বিনিময়ে অপহরণকারীদের ১০ লাখ টাকা মুক্তিপণ দেওয়া হ‌য়ে‌ছে। ত‌বে এ বিষ‌য়ে কাউকে কিছু না জানা‌নোর জন‌্য বলা হ‌য়ে‌ছে। বর্তমা‌নে সবাই কক্সবাজা‌রের চক‌রিয়ার ইদগাহ স্বাস্থ‌্য ক‌ম‌প্লে‌ক্সে প্রাথ‌মিক চি‌কিৎসা নি‌চ্ছেন ব‌লে জানা ‌গে‌ছে।

বান্দরবানের পু‌লিশ সুপার (এসপি) মো. শহীদুল্লাহ কাওছার ব‌লেন, ‘আজ (মঙ্গলবার) সকা‌লে অপহৃত শ্রমিকরা সবাই ফি‌রে এসে‌ছেন ব‌লে শু‌নে‌ছি। তবে তারা কোথায় আছেন জানি না। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।’ মুক্তিপণের বিষয়টিও জানা নেই বলেন জানান তিনি।

উল্লেখ্য, এর আগে গত ১ ফেব্রুয়ারি একই উপজেলার সরই ইউনিয়নের লিংপুং এলাকা থেকে ৭ শ্রমিককে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। পরে যৌথ বাহিনীর অভিযানের মুখে তাদের ছেড়ে দেওয়া হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
অপহরণ হননি আত্মগোপনে ছিলেন শিবির নেতা, উদ্ধারের পর থানায় ধর্ষণ মামলা
কল্পনা চাকমা অপহরণ৩০ বছরেও মেলেনি উত্তর, স্বাধীন তদন্তের দাবি
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদফতর গঠনের আশাবাদ মির্জা ফখরুলের
সর্বশেষ খবর
হলান্ডের জোড়া গোলে নরওয়ের উড়ন্ত সূচনা
হলান্ডের জোড়া গোলে নরওয়ের উড়ন্ত সূচনা
আজ মৌলভীবাজার আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
আজ মৌলভীবাজার আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
জামায়াতকর্মীকে হত্যার পর লাশ জ্বালিয়ে দেওয়া চেষ্টা: রহস্য উদঘাটন
জামায়াতকর্মীকে হত্যার পর লাশ জ্বালিয়ে দেওয়া চেষ্টা: রহস্য উদঘাটন
গোপালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা
গোপালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি