ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদফতর গঠনের আশাবাদ মির্জা ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৬, ০০:৪৬ আপডেট : ১১ জুন ২০২৬, ০০:৪৬

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সার্বিক উন্নয়ন ও কল্যাণে একটি পৃথক অধিদফতর গঠনের আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর বুধবার (১০ জুন) সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ে বাংলাদেশ বিএনপির ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

সভায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে মির্জা ফখরুল ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ক্ষুদ্র জাতিগোষ্ঠী সম্প্রদায় শুধু ভোট দিয়েই নয়, নির্বাচনে বিএনপির পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছে।’

তিনি বলেন, ‘সংরক্ষিত নারী আসনের মাধ্যমে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। ভবিষ্যতে সংসদের উচ্চ কক্ষেও তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার চেষ্টা থাকবে।’

মন্ত্রী আরও বলেন, ‘দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সন্তানদের শিক্ষা, কর্মসংস্থান এবং কম সুদে ঋণপ্রাপ্তির সুযোগ বাড়ানো হবে। পাশাপাশি তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে একটি পৃথক অধিদফতর প্রতিষ্ঠার বিষয়ে সরকার ইতিবাচকভাবে চিন্তা করবে।’

সভায় বিজন কান্তি সরকার বলেন, ‘ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়নে সরকারের আন্তরিকতার কোনও ঘাটতি নেই।’ তিনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের নার্সিং পেশায় এগিয়ে আসার আহ্বান জানান এবং এ বিষয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

সভায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণ, উন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা তাদের চাহিদা ও প্রত্যাশা তুলে ধরেন।

/এমকে/এমএএ/

/এমএএ/
সম্পর্কিত
আ.লীগ সন্ত্রাসী-ফ্যাসিস্টদের ক্লাব, বিএনপিকেও শিক্ষা নিতে হবে: গোলাম পরোয়ার
বিএনপিকে ভোট দিয়ে অনুশোচনা করে কারাগারে যাওয়া সাথী এবার যা বললেন
পাচারে জড়িত সারের ডিলারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে: এমপির হুঁশিয়ারি
সর্বশেষ খবর
প্রতিবন্ধী অধিকারবিষয়ক সংসদীয় ককাস গঠন, কী করবেন তারা
প্রতিবন্ধী অধিকারবিষয়ক সংসদীয় ককাস গঠন, কী করবেন তারা
মা হারালেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার কোচ
মা হারালেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার কোচ
‘অর্ণব’-এর তাণ্ডবে লন্ডভন্ড অন্ধ্রপ্রদেশ, প্রাণ গেলো ৫ জনের
‘অর্ণব’-এর তাণ্ডবে লন্ডভন্ড অন্ধ্রপ্রদেশ, প্রাণ গেলো ৫ জনের
৫৪ বছরেও রাভিনার ত্বকের উজ্জ্বলতা অটুট, ভরসা ঘরোয়া উপাদানে
৫৪ বছরেও রাভিনার ত্বকের উজ্জ্বলতা অটুট, ভরসা ঘরোয়া উপাদানে
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল