রিসোর্টে অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৩আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৩

বান্দরবা‌নের লামা উপজেলার মিরিঞ্জা পর্যটন এলাকায় অতিরিক্ত মদপানে নুরুল আলম (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে তার মৃত্যু হয়। তিনি লামা পৌরসভার লাইনঝিরি এলাকার হারুনের ছেলে।

পা‌রিবা‌রিক সূ‌ত্রে জানা যায়, নুরুল আলম রয়েল রিসোর্ট মালিক রাসেলের ড্রাইভার। গত রাতে তিনি বন্ধুদের সঙ্গে মিরিঞ্জা পর্যটন এলাকার রয়েল রিসোর্টেই ছিলেন। তারা সেখানে অতিরিক্ত মদপান করার কারণে নুরুল আলমের অসুস্থ হয়ে পড়েন। ভোরে তাকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখা‌নে জরুরি বিভাগেই তার মৃত্যু হয়।

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুদ্দিন মো. মুরাদ জানান, অতিরিক্ত মদপানে নুরুল আলমকে হাসপাতালে আনার পর জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরবর্তীতে লামা থানাকে জানানো হলে পুলিশ হাসপাতাল আসতে দেরি হওয়ায় মৃত ব্যক্তির বন্ধুরা জোর করে লাশ নিয়ে যায়।

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ‘বিষয়‌টি শু‌নে‌ছি। খোঁজ নিয়ে এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি
চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন
মায়ের লাশ আটকে কেন ছেলেকে কান ধরে ওঠবস করালেন চিকিৎসকরা?
সর্বশেষ খবর
হলান্ডের জোড়া গোলে নরওয়ের উড়ন্ত সূচনা
হলান্ডের জোড়া গোলে নরওয়ের উড়ন্ত সূচনা
আজ মৌলভীবাজার আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
আজ মৌলভীবাজার আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
জামায়াতকর্মীকে হত্যার পর লাশ জ্বালিয়ে দেওয়া চেষ্টা: রহস্য উদঘাটন
জামায়াতকর্মীকে হত্যার পর লাশ জ্বালিয়ে দেওয়া চেষ্টা: রহস্য উদঘাটন
গোপালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা
গোপালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি