চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৬ জুন ২০২৬, ১৩:৪২আপডেট : ১৬ জুন ২০২৬, ১৩:৪২

রাজধানীর ধানমন্ডিতে ডা. নাফিসা তাবাসসুম ধীপ্রা নামের এক নারী চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে অবহেলাজনিত মৃত্যু, নির্যাতন এবং পোস্টমর্টেম ছাড়াই লাশ দাফনের মাধ্যমে আলামত গোপনের অভিযোগে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে দণ্ডবিধির ৩০৪(ক)/১৯৩/১৯৭/২০১/১০৯/৩৪ ধারায় মামলাটির আবেদন করেন মো. মশিউর রহমান শাহ। আদালত আবেদন গ্রহণ করে আদেশের জন্য রেখেছেন।

আবেদনে নিহতের স্বামী, শ্বশুর-শাশুড়িসহ চারজনকে নামীয় এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। প্রধান আসামিদের মধ্যে রয়েছেন নিহতের শাশুড়ি সিদ্দিকা সুলতানা, স্বামী ডা. রহমত রশীদ, শ্বশুর ডা. মোহাম্মদ আব্দুর রশীদ (বিভাগীয় প্রধান, কার্ডিয়াক বিভাগ, বারডেম হাসপাতাল) এবং ইয়ার্কি এডিটর সিমক নাসের।

বাদীপক্ষের আইনজীবী ফরহাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনের বর্ণনা অনুযায়ী, পড়াশোনার সময় ডা. নাফিসা তাবাসসুম ধীপ্রার সঙ্গে সহপাঠী ডা. রহমত রশীদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যা পরবর্তীতে বিয়েতে রূপ নেয়। তাদের ২ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

অভিযোগে বলা হয়, আর্থিকভাবে তুলনামূলক দুর্বল পরিবার থেকে আসায় বিয়ের পর থেকেই ধীপ্রাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়। এতে তিনি ডিপ্রেশনে আক্রান্ত হন এবং প্রসব-পরবর্তী মানসিক চাপসহ উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন।

এতে আরও বলা হয়, চিকিৎসক হওয়া সত্ত্বেও তার চিকিৎসা ব্যয় বহনে অবহেলা করা হয় এবং এফসিপিএস পরীক্ষার প্রস্তুতিতেও বাধা দেওয়া হয়। মৃত্যুর আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমেও পারিবারিক নির্যাতনের বিষয়ে লিখেছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

বাদীর অভিযোগ অনুযায়ী, ২ জুন থেকে টানা তিন দিন তাকে একটি কক্ষে তালাবদ্ধ রাখা হয় এবং খাবার দেওয়া হয়নি। এ সময় তার দুই বছর বয়সী সন্তানকেও দেখতে দেওয়া হয়নি।

পরবর্তীতে ৪ জুন তার মা ধানমন্ডির ‘বসতী গ্রীন’ আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে গিয়ে মেয়ে ধীপ্রাকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। পরে তিনি ধীপ্রার স্বামীকে তালা খুলে দিতে অনুরোধ করলে তিনি তালা খুলে দেন। ঘর থেকে মুক্ত হয়েই ডা.ধীপ্রা তার মাকে জড়িয়ে ধরে বলেন, ‘মা, আমি ভাত খাব।’ এই কথা বলার পরপরই তিনি ঘরের মেঝেতে লুটিয়ে পড়েন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, এরপর তাকে তাৎক্ষণিক হাসপাতালে না নিয়ে সময়ক্ষেপণ করেন স্বশুর বাড়ির লোকজন। পরে বারডেম হাসপাতালে নেওয়ার পথে ধীপ্রার মৃত্যু হয়। মৃত্যুর পর শ্বশুর ডা. মোহাম্মদ আব্দুর রশীদের প্রভাব ব্যবহার করে ময়নাতদন্ত ছাড়াই ডেথ সার্টিফিকেট সংগ্রহ এবং দ্রুত দাফন সম্পন্ন করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

বাদীপক্ষের দাবি, এটি কোনও স্বাভাবিক মৃত্যু নয়, বরং সুপরিকল্পিত হত্যাকাণ্ড এবং আলামত ধ্বংসের চেষ্টা। প্রভাব খাটিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

বাদীপক্ষের আইনজীবী জানান, আসামিদের প্রভাবশালী অবস্থান এবং পরিবারের অসহায়ত্বের কারণে শুরুতে আইনগত পদক্ষেপ নিতে বিলম্ব হয়। মামলায় গ্রেফতারি পরোয়ানা ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানানো হয়েছে।

 

/এআই/এমএএল/
সম্পর্কিত
আবুল বারকাতের জামিন মঞ্জুর, মুক্তিতে বাধা নেই 
ট্রাফিক আইন ভঙ্গ করায় ডিএমপির ২২০১ মামলা
হত্যা মামলায় আবুল বারকাতের জামিন আবেদন মঞ্জুর  
সর্বশেষ খবর
বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছেন নেইমার?
বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছেন নেইমার?
আবুল বারকাতের জামিন মঞ্জুর, মুক্তিতে বাধা নেই 
আবুল বারকাতের জামিন মঞ্জুর, মুক্তিতে বাধা নেই 
আশুরায় শোক মিছিলের করণীয় নিয়ে ডিএমপির সমন্বয় সভা
আশুরায় শোক মিছিলের করণীয় নিয়ে ডিএমপির সমন্বয় সভা
যুক্তরাষ্ট্রে গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী 
যুক্তরাষ্ট্রে গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী 
সর্বাধিক পঠিত
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
খুরশীদ আলমকে সরিয়ে দেওয়ায় বেঁচে গেলো ইসলামী ব্যাংক 
খুরশীদ আলমকে সরিয়ে দেওয়ায় বেঁচে গেলো ইসলামী ব্যাংক 
টাকা ভর্তি ব্যাগ নিয়ে শাবানার কাছে গিয়েছিলেন মালেক আফসারী
টাকা ভর্তি ব্যাগ নিয়ে শাবানার কাছে গিয়েছিলেন মালেক আফসারী
মাগুরার নতুন ডিসিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হলো
মাগুরার নতুন ডিসিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হলো