মিয়ানমার থেকে গুলি খেয়ে আসা রোহিঙ্গা যুবককে হাসপাতালে নিলো বিজিবি

টেকনাফ প্রতিনিধি
০৬ জুন ২০২৬, ২০:৫৫আপডেট : ০৬ জুন ২০২৬, ২১:০৪

কক্সবাজারের উখিয়া সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। পরে তিনি সীমান্ত এলাকায় পৌঁছালে বিজিবির সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার (৬ জুন) বিকালে ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে উখিয়া ব্যাটালিয়নের অধীনস্থ টেকনাফের হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ছোটবিল পোস্ট সংলগ্ন সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় উপস্থিত হন আইয়ুব (২৮) নামে এক রোহিঙ্গা যুবক। তিনি উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১৪-এর ব্লক-৪-এর বাসিন্দা।

আহত আইয়ুব বিজিবিকে জানান, গত ৫ জুন মাছ ধরার উদ্দেশে তিনি সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে প্রায় পাঁচ কিলোমিটার দূরের বগারদিয়া এলাকায় প্রবেশ করেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালালে তিনি আহত হন।

পরে আহত অবস্থায় সীমান্ত এলাকায় এলে বিজিবির সহযোগিতায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় বিজিবি সীমান্তবর্তী জনগণকে শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ না করার আহ্বান জানিয়েছে। সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

বিজিবি আরও জানিয়েছে, দেশের সীমান্ত নিরাপত্তা ও সীমান্তবর্তী জনগণের সুরক্ষায় তারা সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
আপনি গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো, বিএসএফকে বিজিবি
রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানকে সম্পৃক্ত হওয়ার আহ্বান বাংলাদেশের
অটোরিকশায় এসে রাস্তায় দাঁড়িয়ে থাকা যুবককে কয়েকটি গুলি
সর্বশেষ খবর
গরমে ভোগান্তি নাকি বৃষ্টিতে স্বস্তি, আজ কেমন থাকবে আবহাওয়া
গরমে ভোগান্তি নাকি বৃষ্টিতে স্বস্তি, আজ কেমন থাকবে আবহাওয়া
বাজেটে বাড়তি বরাদ্দ, তবু স্বস্তি নেই বিচার বিভাগে
বাজেটে বাড়তি বরাদ্দ, তবু স্বস্তি নেই বিচার বিভাগে
টিভিতে আজকের খেলা (১২ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১২ জুন, ২০২৬)
প্রস্তাবিত বাজেট বাস্তবতা বিবর্জিত ও ঋণনির্ভর: নাহিদ ইসলাম
প্রস্তাবিত বাজেট বাস্তবতা বিবর্জিত ও ঋণনির্ভর: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
পেনশনের ৩০ শতাংশ গ্র্যাচুয়িটি পাবেন বেসরকারি চাকরিজীবীরা
পেনশনের ৩০ শতাংশ গ্র্যাচুয়িটি পাবেন বেসরকারি চাকরিজীবীরা
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
দেশে ফের ভূমিকম্প অনুভূত
দেশে ফের ভূমিকম্প অনুভূত