ডাকাতির সময় মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৬

কক্সবাজার প্রতিনিধি
০৯ জুন ২০২৬, ১৮:৪৬আপডেট : ০৯ জুন ২০২৬, ১৮:৪৭

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলায় এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির পর এক গৃহবধূ ও তার দশম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ছয় জনকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ জুন) রাত আড়াইটার দিকে উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলো- রেজাউল করিম (৩৬), তোফাজ্জল হোসেন (২৩), কেফায়েত হোসেন (২৭), মোহাম্মদ তানজিদ (২৪), মেহেদী হাসান (২৪) ও মোহাম্মদ তারেক (২৬)। তারা সবাই ওই উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, ওই গৃহবধূর স্বামী চট্টগ্রাম নগরে চাকরি করেন। বাড়িতে ১৫ বছর ও সাত বছরের দুই মেয়েকে নিয়ে গৃহবধূ থাকেন। সোমবার রাতে ৮ থেকে ১০ সদস্যের ডাকাত দল তার ঘরে হানা দেয়। ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ডাকাত দলের সদস্যরা। এরপর ঘরের আলমারি থেকে স্বর্ণ, নগদ টাকা লুট করে গৃহবধূ ও তার ১৫ বছরের কিশোরী মেয়েকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়।

ওই গৃহবধূর ছোট ভাই বলেন, ‘ডাকাত দলের সদস্যরা চলে যাওয়ার পর খবর পেয়ে আমরা সেখানে যাই। তখন আমার বোন ও ভাগনি দুটি কক্ষে বসে ছিল। ঘটনার বর্ণনা শুনে তাদের উদ্ধার করে রাত ৪টার দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে দুজনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।’

গৃহবধূর মা জানিয়েছেন, ‘এমন বর্বর ঘটনা এই এলাকায় আগে ঘটেনি। কারও কাছেও শুনিনি। আমার মেয়ে ও নাতনির ওপর যারা পাশবিক নির্যাতন চালিয়েছে, তাদের ফাঁসি দেওয়া হোক। আর কোনও চাওয়া নেই।’

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘পুলিশ ভোরে অভিযান চালিয়ে ছয় জনকে আটক করেছে। এর মধ্যে চার জনকে ভুক্তভোগীরা ঘটনায় জড়িত বলে শনাক্ত করেছেন। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। পাশাপাশি মামলার প্রক্রিয়াও চলছে।’

 

/এএম/ 
সম্পর্কিত
জামায়াতকর্মীকে হত্যার পর লাশ জ্বালিয়ে দেওয়া চেষ্টা: রহস্য উদঘাটন
আলোচিত সেই শিশুধর্ষণ মামলার রায় আজ
পুলিশের সঙ্গে সংর্ঘষে গুলিবিদ্ধ দুই ছিনতাইকারী ঢামেকে ভর্তি 
সর্বশেষ খবর
মেসির গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা
মেসির গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা
শুরু হলো আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ
শুরু হলো আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ
পাঁচ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আজ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
পাঁচ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আজ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি