সিডিএ’র নতুন চেয়ারম্যান পদে কে এই বেলায়েত হোসেন?

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ জুন ২০২৬, ১৬:১০আপডেট : ১২ জুন ২০২৬, ১৭:৪৩

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সিডিএর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের বাড়ি সন্দ্বীপ উপজেলায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮–এর ধারা ৭(১) অনুযায়ী প্রকৌশলী বেলায়েত হোসেনকে অন্য যেকোনও পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা–সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম–সম্পর্ক পরিত্যাগের শর্তে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড–২) পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তার এ নিয়োগের মেয়াদ হবে এক বছর। 
নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নিয়োগ দেয়া হয়।

ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন ১৯৮৪ সালে চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের সভাপতি, ১৯৮৬ সালে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং চট্টগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদের নির্বাচিত জিএস হিসেবে দায়িত্ব পালন করেন। পরে সন্দ্বীপ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

/এফআর/
সম্পর্কিত
‘সময় ফুরিয়ে আসছে’ হুমকি জামায়াতের, কীভাবে দেখছে বিএনপি
বেনজীর গ্রেফতারে পুলিশ নয়, ইউনূস সরকারকে কৃতিত্ব দিলেন জামায়াত আমির
সংসদে উল্টাপাল্টা কথা বললে আমরা ওই পথে হাঁটবো: জামায়াত আমির
সর্বশেষ খবর
ম্যানহাটনে বাস্কেটবলের জয়োৎসব রূপ নিলো সহিংসতায়, বিশ্বকাপের বাসে আগুন
ম্যানহাটনে বাস্কেটবলের জয়োৎসব রূপ নিলো সহিংসতায়, বিশ্বকাপের বাসে আগুন
টিভিতে আজকের খেলা (১৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৫ জুন, ২০২৬)
শেষ মুহূর্তে আমাদের জাদু, ১২ বছর পর বিশ্বকাপে ফিরে জয় আইভরি কোস্টের
শেষ মুহূর্তে আমাদের জাদু, ১২ বছর পর বিশ্বকাপে ফিরে জয় আইভরি কোস্টের
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের চুক্তিতে কী থাকছে 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের চুক্তিতে কী থাকছে 
সর্বাধিক পঠিত
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
অপুর ঘরে গেলো সোনার কলস, শাকিবের হাতে উঠলো সত্তর লাখ টাকার ঘড়ি
অপুর ঘরে গেলো সোনার কলস, শাকিবের হাতে উঠলো সত্তর লাখ টাকার ঘড়ি
পচা সবজি দিয়ে তরুণ উদ্ভাবকের বাজিমাত, উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী
পচা সবজি দিয়ে তরুণ উদ্ভাবকের বাজিমাত, উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী