বেনজীর গ্রেফতারে পুলিশ নয়, ইউনূস সরকারকে কৃতিত্ব দিলেন জামায়াত আমির

সিলেট প্রতিনিধি
১৫ জুন ২০২৬, ০০:০০আপডেট : ১৫ জুন ২০২৬, ০০:০০

বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন, ‘পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে গ্রেফতার দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি বর্তমান সরকার করে নাই, করেছিল ড. ইউনূসের সরকার। তবে বেনজীরের গ্রেফতার বাংলাদেশের একটা অর্জন। কিন্তু তিনি দুবাইয়ের কারাগারে থাকবেন নাকি দেশে আনা হবে, তা সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে।’ রবিবার (১৪ জুন) রাতে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় জামায়াত আমির এসব কথা বলেন।

জামায়াতের আমির বলেন, ‌‘বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করেছিল ড. ইউনূসের সরকার। এই সরকারের আমলে এসে বেনজীর ধরা পড়েছে। অপরাধী যেই হোক, যত ক্ষমতাধরই হোক; যদি কেউ দেশ ও জাতির বিরুদ্ধে অপরাধ করে থাকে; তাকে আইনের আওতায় আনতে হবে। বেনজীরের গ্রেফতার বাংলাদেশের একটা অর্জন, তবে মূল অর্জন হবে; তাকে ফিরিয়ে এনে শান্তির মুখোমুখি করা; বিচারের মুখোমুখি করা। বেনজীর দেশ থেকে পালিয়ে গিয়েও দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছিল। তার অনেকগুলো উসকানিমূলক অডিও ফাঁস হয়েছে। এ রকম মানুষকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত। রবিবার সংসদে তাকে গ্রেফতারে অভিনন্দন জানানো হলেও আসল অভিনন্দন জানানো হবে তাকে দেশে ফিরিয়ে আনার পর।’ 

শফিকুর রহমান বলেন, ‘হাদির হত্যাকারীদের এখনও ফিরিয়ে আনা হয়নি, ফিরিয়ে আনার কোনও লক্ষণও দেখতে পাচ্ছি না। এ নিয়ে কোনও উদ্যোগও নেই। হাদির হত্যাকারীদেরও দেশে ফিরিয়ে আনতে হবে।’

/এএম/ 
সম্পর্কিত
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
ইউপি নির্বাচন বিএনপির প্রেস্টিজ ইস্যু: একক প্রার্থী নির্ধারণে চিন্তার ভাঁজ
সর্বশেষ খবর
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী

সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত