ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান নিখোঁজ

কুমিল্লা প্রতিনিধি
১৩ জুন ২০২৬, ০০:০৬আপডেট : ১৩ জুন ২০২৬, ০০:০৬

ইসলামী ছাত্রশিবির কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান প্রধান নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায় করার পর থেকে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তার বড় ভাই অ্যাডভোকেট রাসেল আহমেদ।

তিনি বলেন, ‌‘বৃহস্পতিবার রাতে বাড়িতে আসার কথা ছিল জিসানের। কিন্তু এশার নামাজের পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাই। তার ফেসবুক ডি-অ্যাক্টিভেট করা হয়েছে। আমি থানায় অভিযোগ করেছি। পুলিশ আজ রাত ৯টা পর্যন্ত তার কোনও খোঁজ দিতে পারেনি। তার হোয়াটসঅ্যাপ সর্বশেষ অ্যাকটিভ দেখা গেছে রাত ৮টা ২৯ মিনিট পর্যন্ত। কেউই তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না। আমরা খুবই দুশ্চিন্তায় আছি। আমাদের ধারণা তাকে অপহরণ করা হয়েছে। আমরা থানায় জিডি করেছি।’
 
জামায়াতের অঙ্গ সংগঠন দাউদকান্দি উপজেলা যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আরিফ বলেন, ‘জিসান গতকাল ঢাকা থেকে দাউদকান্দি এসে মডেল মসজিদে এশার নামাজ পড়েন। তার গ্রামের বাড়ি উপজেলার বিরবাগগোয়ালী গ্রামে যাওয়ার কথা ছিল। কিন্তু বাড়ি যাননি। তার খোঁজ পেতে আমরা পুলিশ প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি।’ 

দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারী বলেন, ‘জিসানের অবস্থান নিশ্চিত হওয়া গেছে। দ্রুত উদ্ধার করা সম্ভব হবে।’

/এএম/ 
সম্পর্কিত
‘সময় ফুরিয়ে আসছে’ হুমকি জামায়াতের, কীভাবে দেখছে বিএনপি
বেনজীর গ্রেফতারে পুলিশ নয়, ইউনূস সরকারকে কৃতিত্ব দিলেন জামায়াত আমির
সংসদে উল্টাপাল্টা কথা বললে আমরা ওই পথে হাঁটবো: জামায়াত আমির
সর্বশেষ খবর
ম্যানহাটনে বাস্কেটবলের জয়োৎসব রূপ নিলো সহিংসতায়, বিশ্বকাপের বাসে আগুন
ম্যানহাটনে বাস্কেটবলের জয়োৎসব রূপ নিলো সহিংসতায়, বিশ্বকাপের বাসে আগুন
টিভিতে আজকের খেলা (১৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৫ জুন, ২০২৬)
শেষ মুহূর্তে আমাদের জাদু, ১২ বছর পর বিশ্বকাপে ফিরে জয় আইভরি কোস্টের
শেষ মুহূর্তে আমাদের জাদু, ১২ বছর পর বিশ্বকাপে ফিরে জয় আইভরি কোস্টের
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের চুক্তিতে কী থাকছে 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের চুক্তিতে কী থাকছে 
সর্বাধিক পঠিত
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
অপুর ঘরে গেলো সোনার কলস, শাকিবের হাতে উঠলো সত্তর লাখ টাকার ঘড়ি
অপুর ঘরে গেলো সোনার কলস, শাকিবের হাতে উঠলো সত্তর লাখ টাকার ঘড়ি
পচা সবজি দিয়ে তরুণ উদ্ভাবকের বাজিমাত, উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী
পচা সবজি দিয়ে তরুণ উদ্ভাবকের বাজিমাত, উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী