চাঁদপুরে কিশোর গ্যাং সদস্যসহ আটক ২৭

চাঁদপুর প্রতিনিধি
১৬ জুন ২০২৬, ১২:২৬আপডেট : ১৬ জুন ২০২৬, ১২:২৬

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ মাদক ব্যবসায়ী ও ২০ কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। সোমবার (১৫ জুন) দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, পুলিশ সুপার (এসপি) রবিউল হাসানের সার্বিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীবের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী ও কিশোর গ্যাং প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৭০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

আটক মাদক ব্যবসায়ীরা হলেন- নির্মল চন্দ্র দাস, মোহাম্মদ রিয়াদ হোসেন গাজী, সোহরাব রারী, সবির হোসেন, সাদ্দাম, প্রান্ত ও মোহাম্মদ মাসুদ। এ ছাড়াও কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত ২০ জনকে আটক করা হয়।

মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান বলেন, আটক মাদক ব্যবসায়ী এবং কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব বলেন, আটক কিশোর গ্যাং সদস্যদের কাউন্সেলিং করে অভিভাবকের জিম্মায় দেওয়া হবে। অপরাধ নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারের পর যা ঘটলো, মার খেলো পুলিশও
সাবেক এমপির গাড়িতে হামলা, ইউপি চেয়ারম্যান গ্রেফতার
ক্যামেরার চোখে শুধু ট্রাফিক, নাকি অপরাধীও? 
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
কুনহার জোড়া গোলে এগিয়ে ব্রাজিল
কুনহার জোড়া গোলে এগিয়ে ব্রাজিল
আর্জেন্টিনার জন্য ৫০০ কেজি গরুর মাংস আনা হয়েছে
আর্জেন্টিনার জন্য ৫০০ কেজি গরুর মাংস আনা হয়েছে
‘ব্রাজিলের জয় দেখতে এসেছি’
‘ব্রাজিলের জয় দেখতে এসেছি’
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার