কটিয়াদীতে পানিতে ডু্বে তিন শিশুর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৩, ০২:০৭আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০২:০৭

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পৃথক পৃথক স্থানে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মসূয়া ইউনিয়ন ও দড়িচরিয়াকোনায় এ দুর্ঘটনা ঘটে।

শনিবার (১৪ অক্টোবর) কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শাহাদত হোসেন ও কটিয়াদী পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সুমন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তারা জানান, মৃত শিশু মোহাম্মদ (৪) কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। অন্যদিকে পৌরসভার দড়িচরিয়াকোনা এলাকায় মৃত্যু হয় সুমন মিয়ার মেয়ে হালিমা (৭) এবং বাচ্চু মিয়ার মেয়ে মৃত্তি (৮)। মৃত্যুর ঘটনায় ওই সব এলাকায় শোকের ছায়া নেমেছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শনিবার সকালে বাড়ি থেকে খেলতে বের হয় মসূয়া এলাকার শিশু মোহাম্মদ। পরিবারের লোকজন তাকে দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে কটিয়াদী পৌরসভার দড়িচরিয়াকোনা এলাকার কদমতলী মসজিদ সংলগ্ন পুকুরে দুপুরে গোসল করতে নামে হালিমা ও মৃত্তি। পরে স্থানীয় লোকজন পুকুরে শিশুদের ভাসতে দেখে স্বজনদের খবর দেয়। খবর পেয়ে স্বজনরা তাদেরকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুটি শিশুকেই মৃত ঘোষণা করেন।

/এমএস/
সম্পর্কিত
মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি
সর্বশেষ খবর
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা