মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ জুন ২০২৬, ১০:৩০আপডেট : ১৮ জুন ২০২৬, ১০:৩০

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) সন্ধ্যায় উপজেলার মেঘনা ফেরিঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহতরা হলেন– রাজধানীর কদমতলী শনিরআখড়া এলাকার রাজু মিয়ার ছেলে ও বর্ণমালা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মেরাজ (১৫) এবং ধনিয়া এলাকার ফারুক ভূঁইয়ার ছেলে ও এ কে স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী কায়েস ভূঁইয়া (১৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে এ কে স্কুল অ্যান্ড কলেজের তিন জন এবং বর্ণমালা স্কুলের চার জন শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিয়ে সোনারগাঁয়ের মেঘনা নদীতে ঘুরতে যায়। পরে দুপুর ২টার দিকে সাত বন্ধু মিলে নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে তাদের মধ্যে দুই জন পানিতে ডুবে যেতে শুরু করলে মেরাজ ও কায়েস তাদের উদ্ধারে এগিয়ে যায়। তবে সাঁতার না জানায় এবং তীব্র স্রোতের কারণে তাদের উদ্ধার করা সম্ভব হয় না। এ সময় তারা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ চার ঘণ্টা অভিযান শেষে সন্ধ্যা ৬টার দিকে মেরাজ ও কায়েসের মরদেহ উদ্ধার করে।

নিহতদের স্বজনরা জানায়, ক্লাস ফাঁকি দিয়ে মেঘনা নদীতে ঘুরতে যাওয়ার বিষয়ে তারা অবগত ছিলেন না।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ জোন-২ এর উপসহকারী পরিচালক ওসমান গনি বলেন, সাত শিক্ষার্থী একসঙ্গে গোসল করতে নেমেছিল। তাদের মধ্যে দুজন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/আরকে/
সম্পর্কিত
তিন বস্তায় মিললো যুবকের ৬ টুকরো লাশ 
চট্টগ্রামে ডেঙ্গুর লাগামহীন বিস্তার, নিয়ন্ত্রণ করবে কে?
রাজধানীতে নারীসহ পাঁচ জনের মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি
সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি
১০ মাস ধরে বিচারক নেই, হাজিরা আর তারিখেই ঝুলছে ৪ হাজার মামলা
সাদুল্লাপুর আদালত১০ মাস ধরে বিচারক নেই, হাজিরা আর তারিখেই ঝুলছে ৪ হাজার মামলা
বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়কে ঝরলো ৪ প্রাণ
বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়কে ঝরলো ৪ প্রাণ
‘এআই মানবতার জন্য হুমকি হতে পারে’, অ্যানথ্রপিক ছাড়লেন গবেষক
‘এআই মানবতার জন্য হুমকি হতে পারে’, অ্যানথ্রপিক ছাড়লেন গবেষক
সর্বাধিক পঠিত
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ