শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে মাদারীপুরে আ.লীগের বিক্ষোভ

মাদারীপুর প্রতিনিধি
১১ আগস্ট ২০২৪, ২০:১৯আপডেট : ১১ আগস্ট ২০২৪, ২০:১৯

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে মাদারীপুরের রাজৈরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রবিবার (১১ আগস্ট) বিকালে উপজেলার টেকেরহাট বন্দরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় শত শত লোক বিক্ষোভ মিছিলে যোগ দেয়। বিকাল ৩টা বাজতেই টেকেরহাট ও তার আশপাশের আওয়ামী লীগের লোকজন টেকেরহাট বাসস্ট্যান্ডে জড়ো হতে থাকে। পরে বিকাল ৪টার সময় বিক্ষোভ মিছিলটি ঢাকা-বরিশাল মহাসড়ক ও টেকেরহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিল শেষে টেকেরহাট বাসস্ট্যান্ড গোলচত্বরে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সাগর আহম্মেদ উজীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাম খন্দকার, জেলা যুবলীগের উপদফতর সম্পাদক কাজী আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক রেদওয়ানুল হক রিজন মিয়া, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন খান, উপজেলা মেম্বার ফোরামের সাধারণ সম্পাদক আরিফ শেখ প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থনকে বয়কটের আহ্বান জানিয়ে নাসিরনগরে বিক্ষোভ
গ্রেফতার আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির মিছিল
রাষ্ট্রদ্রোহ মামলা: শেখ হাসিনাসহ ২৮৬ জনের অবশিষ্ট শুনানির নতুন তারিখ
সর্বশেষ খবর
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা