গাজী গ্রুপের লুট হওয়া ৫০ লাখ টাকার পণ্য কিশোরগঞ্জ থেকে উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি
১১ আগস্ট ২০২৪, ২০:৫৩আপডেট : ১১ আগস্ট ২০২৪, ২১:৫৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গাজী গ্রুপের লুট হওয়া পণ্যসামগ্রীর মধ্যে ৫০ লাখ টাকার পণ্য কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে উদ্ধার করেছে সেনাবাহিনী। রবিবার (১১ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার জয়কা, নোয়াবাদ ও গুনধর ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।

সূত্র জানায়, উদ্ধারকৃত এসব পণ্য রূপগঞ্জ থেকে লুট হয়েছিল। এগুলো গাজী গ্রুপের বলে নিশ্চিত হয়েছে সেনাবাহিনী। এসব পণ্যের মধ্যে ছিল, সাড়ে চারশ ছোট-বড় পাইপ, ওয়াটার হিটার, রাইস কুকার, পাম্পের মোটর, সাবমারসিবল পাম্প, নলকূপ, ছাতা ও পণ্য তৈরির বিভিন্ন ধরনের কাঁচামাল।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরে গাজী গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসব পণ্য লুটপাট করেছিল দুর্বৃত্তরা। পরে সেগুলো বিক্রি করে দেয় তারা।

যাদের কাছ থেকে এসব পণ্য উদ্ধার করা হয়েছে তারা দাবি করেছেন, স্থানীয় কয়েকজন লোকের কাছ থেকে কম দামে এসব পণ্য কিনে রেখেছেন। তবে কেউ কেউ বলেছেন, এলাকার কিছু লোক গাজী গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করতেন। তারাও এই লুটপাটের সঙ্গে জড়িত থাকতে পারেন।

সেনাসদস্যরা এসব পণ্য উদ্ধার করে জয়কা ইউনিয়ন পরিষদে রাখেন। তবে কাউকে আটক করতে পারেননি। বিকাল সাড়ে ৫টার দিকে এগুলো গাজী গ্রুপের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জের প্রতিনিধি ওবায়দুল হক মুন্না, করিমগঞ্জের সমন্বয়ক ইয়ামিন সিদ্দিকী, মাহমুদুল হাসান সাকিব ও সোহান রানা। 

/এএম/
সম্পর্কিত
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
হারানো ২৪টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলো পুলিশ
ডুবতে বসা নৌযান থেকে ১৪ ভারতীয়দের উদ্ধার করলো মার্কিন নৌবাহিনী
সর্বশেষ খবর
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা