হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে দুই জেলের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৪, ১৫:৩৭আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ১৫:৩৭

কিশোরগঞ্জের করিমগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে দুই জেলে মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার জয়কা ইউনিয়নের উত্তর কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

শুক্রবার (১৬ আগস্ট) সকালে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন জয়কা ইউনিয়নের উত্তর কলাবাগান এলাকায় আবুল কাশেমের ছেলে আলী আকবর (৩০) ও মোহাম্মদ আলীর ছেলে কাঞ্চন মিয়া (৩২)।

ওসি জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার জয়কা ইউনিয়নের উত্তর কলাবাগান এলাকার ১১ সদস্যের একটি জেলে দল হাওরে নৌকা নিয়ে মাছ ধরতে যায়। রাত ৩টার দিকে বৃষ্টির সঙ্গে হঠাৎ প্রচুর বজ্রাঘাত শুরু হয়। এ সময় তাদের নৌকায় একটি বজ্রাঘাতে দুই জেলের মৃত্যু হয়, বাকিরা আহত হন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/কেএইচটি/
সম্পর্কিত
সুন্দরবনে কুমিরের আক্রমণে নারী জেলে নিহত
মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
সর্বশেষ খবর
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা