নির্বাচন কমিশনের ভুয়া স্টিকার লাগানো গাড়িতে মিললো বিয়ার

মাদারীপুর প্রতিনিধি
০২ আগস্ট ২০২৫, ১৬:১৬আপডেট : ০২ আগস্ট ২০২৫, ১৬:১৬

মাদারীপুরের রাজৈরে ভুয়া জাতীয় নির্বাচন কমিশনের লোগো লাগানো মাইক্রোবাস ও বিয়ারসহ মনিরুজ্জামান (৪৮) নামে এক যুবককে আটক করে পুলিশ। 

শনিবার (২ আগস্ট) সকালে রাজৈর উপজেলার দক্ষিণ বিদ্যানন্দী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মনিরুজ্জামান মাদারীপুরের শিবচরের বন্দরখোলা ইউনিয়নের রাজারচর গ্রামের আব্দুর রশিদের ছেলে। শনিবার দুপুরে মাদক আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠায় পুলিশ।

জানা গেছে, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে রাজৈর থানা পুলিশ। শনিবার সকালে রাজৈর উপজেলার দক্ষিণ বিদ্যানন্দী এলাকায় রাস্তায় বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের স্টিকার লাগানো একটি মাইক্রোবাস দেখতে পায় থানা পুলিশের সদস্যরা। এ সময় সন্দেহ হলে চালককে জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশি চালিয়ে গাড়ির মধ্যে থেকে ৮ বোতল বিয়ার উদ্ধার করা হয়। মাইক্রোবাস জব্দ করে চালককে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

মাদারীপুরের রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, বাংলাদেশ নির্বাচন কমিশনের ভুয়া স্টিকার লাগানো একটি মাইক্রোবাসসহ একজনকে আটক করা হয়েছে। এ সময় তার গাড়ি থেকে নেশাদ্রব্য উদ্ধার হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে মাদারীপুর আদালতে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ক্যামেরার চোখে শুধু ট্রাফিক, নাকি অপরাধীও? 
ফ্ল্যাট বাসায় দুই সন্তানের মায়ের গলা কাটা লাশ
গেন্ডারিয়ায় ওয়ার্কশপ কর্মচারীকে ছুরিকাঘাত
সর্বশেষ খবর
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা