গেন্ডারিয়ায় ওয়ার্কশপ কর্মচারীকে ছুরিকাঘাত

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
১৮ জুন ২০২৬, ০৬:৪২ আপডেট : ১৮ জুন ২০২৬, ০৬:৪২

রাজধানীর গেন্ডারিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাওন (২১) নামের এক‌টি গাড়ির ওয়ার্কশপের কর্মচারী আহত হয়েছেন।

বুধবার (১৭ জুন) রাত ৮টার দিকে গেন্ডারিয়া রেল গেট এলাকায় ছিনতাইকারীরা তা‌কে ছুরিকাঘাত ক‌রে। দুর্বৃত্তরা তার কাছ থেকে টাকা নি‌য়ে পালিয়ে যায়।

প‌রে খবর পেয়ে বাবা সুখচান ছেলেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢা‌মেক) হাসপাতালে ভর্তি করেন।

সুখচান হাসপাতালে বলেন, তাদের বাসা দক্ষিণ কেরানীগঞ্জ। শাওন পুরান ঢাকার একটি গাড়ির ওয়ার্কশপে চাকরি করে। রা‌তে কাজ শেষে বাসায় ফেরার পথে গেন্ডা‌রিয়া রেল লাইন দি‌য়ে হেঁটে যাচ্ছিল। ওই সময় ২/৩ জন ছিনতাইকারী তার পথরোধ করে। দুর্বৃত্তরা শাওনের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত ক‌রে তার কাছে থাকা ৫০০ টাকা নিয়ে যায়। পরে সেখান থেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাত পৌনে ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক বলেন, আহত যুবক জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

/এআইবি/এসএন‌কে/এফআর/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে, অক্টোবর-নভেম্বরে ভয়াবহ ঝুঁকি
দুই লাখ টাকায় শিশু বিক্রির অভিযোগ বাবা-দাদার বিরুদ্ধে
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
সর্বশেষ খবর
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ