পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের ফিটনেসসহ সব কাগজই ছিল মেয়াদোত্তীর্ণ

মইনুল হক মৃধা, রাজবাড়ী
১৮ জুন ২০২৬, ১২:৫২আপডেট : ১৮ জুন ২০২৬, ১২:৫২

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট থেকে পদ্মা নদীতে ডুবে যাওয়া ‘এসবি সুপার ডিলাক্স’ পরিবহনের বাসটির ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন এবং রুট পারমিট সবগুলোরই মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক মুহাম্মদ অহিদুর রহমান এ তথ্য জানান।

বিআরটিএ সূত্র জানায়, বাসটি গত ৫ জুন দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে ডুবে যায়। এ ঘটনায় বাসের চালক ও তার সহকারী আহত হন। দুর্ঘটনার পর বিআরটিএ রাজবাড়ী সার্কেলের মোটরযান পরিদর্শক লিটন কুমার দত্ত ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বিআরটিএ’র তথ্যভাণ্ডার (ডাটাবেজ) পর্যালোচনায় দেখা যায়, বাসটির ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ এবং রুট পারমিট সবকটিরই মেয়াদ অনেক আগেই পার হয়ে গেছে। এই ঘটনার পর বাসটির নিবন্ধন এবং চালকের প্রশিক্ষণ-সংক্রান্ত অনুমোদন সাময়িকভাবে স্থগিত করেছে কর্তৃপক্ষ।

এদিকে বাসডুবির ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত কমিটির প্রধান ও রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে জানান, তদন্ত প্রতিবেদনে ঘাট এলাকার বিভিন্ন অনিয়ম ও নিরাপত্তা-সংক্রান্ত ঘাটতির বিষয় উঠে এসেছে।

প্রতিবেদনে দুর্ঘটনা এড়াতে ও নিরাপত্তা জোরদারে একাধিক সুপারিশ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ঘাট এলাকায় পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন করা; পন্টুন ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট মেরিন বিভাগের যেকটি ত্রুটি রয়েছে তা দ্রুত সংশোধন করা; বাসটির রুট পারমিট-সংক্রান্ত অনিয়মের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তদন্ত কমিটির সদস্য সচিব সাথী দাস জানান, তদন্ত প্রতিবেদনে আমরা দুর্ঘটনার বিষয়ে অনেকগুলো ত্রুটি খুঁজে পাই। সেগুলো প্রতিকারের সুপারিশও করা হয়েছে। সুপারিশগুলো বাস্তবায়ন করা হলে ভবিষ্যতে দুর্ঘটনার ঝুঁকি কমবে বলে আশা করছি।

সড়কে ও ঘাটে এ ধরনের ফিটনেসবিহীন গাড়ি চলাচলের বিষয়ে জানতে চাইলে পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, বিভিন্ন ধরনের তদবির ও প্রভাবের কারণে স্থানীয় পর্যায়ে অনেক সময় বাসের রুট পারমিট ও ফিটনেস সনদ যথাযথভাবে যাচাই করা সম্ভব হয় না।

তার মতে, নিয়মিত ও কঠোর তদারকি নিশ্চিত করা গেলে এ ধরনের অনিয়ম এবং দুর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব।

আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, আমরা নিয়মিত যানবাহনে কাগজপত্র চেক করি। অনেক সময় সব গাড়ির কাগজ চেক করা সম্ভব হয়ে ওঠে না। সন্দেহ হলেও আমরা গাড়ি থামিয়ে চেক করি।

/আরকে/
সম্পর্কিত
পদ্মা নদীতে বাস পড়ার ঘটনায় মামলা, আসামি করা হলো যাদের
প্রাণ বাঁচানো গেলেও দুর্ঘটনা ঠেকানোর উপায় কী
যাত্রী নিরাপত্তা নির্দেশনা মেনে চলায় ফেরিঘাট দুর্ঘটনায় প্রাণরক্ষা
সর্বশেষ খবর
এক অদ্ভুত আবাসিক ভবন ‘কুনশানের পিরামিড’
এক অদ্ভুত আবাসিক ভবন ‘কুনশানের পিরামিড’
ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া কেমন যাবে 
ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া কেমন যাবে 
৩-০ গোলে এগিয়ে বিরতিতে ব্রাজিল 
৩-০ গোলে এগিয়ে বিরতিতে ব্রাজিল 
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে?