‘মেইড ইন পাকিস্তান’ লেখা পিস্তল উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধি
১৮ জুন ২০২৬, ২২:৩২আপডেট : ১৮ জুন ২০২৬, ২২:৩২

সাভারের আশুলিয়ায় একটি মাদ্রাসার নির্মাণাধীন ওয়াশরুম থেকে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-৪। উদ্ধার করা পিস্তলের নলে ইংরেজিতে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা ছিল।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার শ্রীপুর গণকবাড়ী এলাকায় তাহাফিজুল কোরআনুল কারিম ফাজিল মাদ্রাসায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বিকালে সংসবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৪-এর সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে আশুলিয়ার শ্রীপুর গণকবাড়ী এলাকায় কয়েকজন অস্ত্রধারী মাদক ব্যবসায়ী বিশৃঙ্খলা সৃষ্টি ও মাদক ব্যবসার উদ্দেশ্যে অস্ত্র মজুত করেছে। পরে র‌্যাব ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একটি নির্মাণাধীন ওয়াশরুমের ভেতরে শপিং ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা অস্ত্র ও গুলি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্রটির মালিকানা এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।

কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং কারা এটি সেখানে রেখে গেছে তা উদঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান আছে। এ ঘটনায় আশুলিয়া থানায় অস্ত্র আইনে মামলা দিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

/এএম/ 
সম্পর্কিত
হেল্পার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
ধামরাইয়ে সাদ হত্যা মামলা পুনঃতদন্তের দাবি এনসিপির
যুবদল নেতা হত্যা: অস্ত্রধারীরা চিহ্নিত, গ্রেফতার হয়নি কেউ
সর্বশেষ খবর
দুই লক্ষ টাকার টিকিটে ব্রাজিলের ম্যাচ দেখে খুশি বাংলাদেশের ড্যানিয়েল
দুই লক্ষ টাকার টিকিটে ব্রাজিলের ম্যাচ দেখে খুশি বাংলাদেশের ড্যানিয়েল
নেপোলিয়ন-হিটলারের চেয়েও নিজেকে শক্তিশালী ভাবেন ট্রাম্প
নেপোলিয়ন-হিটলারের চেয়েও নিজেকে শক্তিশালী ভাবেন ট্রাম্প
ঢাকার আকাশ আজ মেঘলা, হতে পারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি 
ঢাকার আকাশ আজ মেঘলা, হতে পারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি 
স্টেডিয়াম পরিষ্কার করেও কেন সমালোচিত জাপানি সমর্থকরা
স্টেডিয়াম পরিষ্কার করেও কেন সমালোচিত জাপানি সমর্থকরা
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন