সাবেক প্রতিমন্ত্রীকে হাইকোর্ট জামিন দিলেও মুক্তির সুযোগ দেয়নি পুলিশ

রাজবাড়ী প্রতিনিধি
১৮ জুন ২০২৬, ২২:৪৯আপডেট : ১৮ জুন ২০২৬, ২২:৪৯

দীর্ঘ দেড় বছর পর হাইকোর্ট থেকে সব মামলায় জামিন পেলেও শেষ পর্যন্ত কারামুক্ত হতে পারেননি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী। নতুন আরেকটি মামলায় তাকে ‌‘শোন অ্যারেস্ট’ দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে রাজবাড়ীর ১ নম্বর আমলি আদালত পুলিশের আবেদন মঞ্জুর করার পর তাকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৩০ আগস্ট দায়ের করা একটি মামলায় ২ নম্বর আসামি হিসেবে ২০২৫ সালের ৭ এপ্রিল রাজধানী ঢাকা থেকে কেরামত আলীকে গ্রেফতার করা হয়। ২০২৪ সালের ২ সেপ্টেম্বর দায়ের হওয়া অপর একটি মামলায় তাকে আসামি দেখিয়ে গ্রেফতার দেখানো হয়।

গত ৪ জুন হাইকোর্ট থেকে এসব মামলায় জামিন পান তিনি। সব আইনি প্রক্রিয়া শেষে ৯ জুন তার কারামুক্ত হওয়ার কথা ছিল। তবে ওই দিনই পুলিশ তাকে নতুন আরেকটি মামলায় শোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতে আবেদন করে। আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেন এবং পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কেরামত আলীর আইনজীবী উজির আলী শেখ ও সাবেক এপিপি মো. রফিকুল ইসলাম জানান, ৭৫ বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ কাজী কেরামত আলী বর্তমানে শারীরিকভাবে গুরুতর অসুস্থ। এই মুহূর্তে তাকে জেলের ভেতরে না রেখে উন্নত চিকিৎসা দেওয়া অত্যন্ত জরুরি। এজন্য হাইকোর্ট থেকে জামিন দেওয়া হয়েছিল। কিন্তু নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে নিম্ন আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

/এএম/ 
সম্পর্কিত
লন্ডনে হাসনাতসহ ৪ জনের বিরুদ্ধে আ. লীগের মামলা, এনসিপির প্রতিবাদ
তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলায় দেবো: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
বাবা হারানোর বেদনা থেকে দোলার গান ‘বাবার ছায়া’
বাবা হারানোর বেদনা থেকে দোলার গান ‘বাবার ছায়া’
সাজা শেষ হলেও মুক্তি মিলছে না কত বিদেশির
সাজা শেষ হলেও মুক্তি মিলছে না কত বিদেশির
‘অ্যাডলফ হিটলার’ নামে পিৎজা অর্ডার করায় কলেজছাত্রের কারাদণ্ড
‘অ্যাডলফ হিটলার’ নামে পিৎজা অর্ডার করায় কলেজছাত্রের কারাদণ্ড
দুই লক্ষ টাকার টিকিটে ব্রাজিলের ম্যাচ দেখে খুশি বাংলাদেশের ড্যানিয়েল
দুই লক্ষ টাকার টিকিটে ব্রাজিলের ম্যাচ দেখে খুশি বাংলাদেশের ড্যানিয়েল
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন