লন্ডনে হাসনাতসহ ৪ জনের বিরুদ্ধে আ. লীগের মামলা, এনসিপির প্রতিবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২৬, ২২:৪৯ আপডেট : ২০ জুন ২০২৬, ২২:৪৯

যুক্তরাজ্য সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ চার নেতাকর্মীর বিরুদ্ধে লন্ডনে মামলা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধরের অভিযোগে শুক্রবার (১৯ জুন) লন্ডনের কেমব্রিজ থানায় এই মামলা দায়ের করা হয়।

মামলায় কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ছাড়াও অন্যান্য আসামিরা হলেন— এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলম। এছাড়া মামলায় অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যেই হেফাজতে নিয়েছে স্থানীয় পুলিশ।

এ বিষয়ে বক্তব্য জানতে এনসিপি নেতা এহতেশামুল হকের সঙ্গে বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে শনিবার বিকালে যোগাযোগ করলে তিনি এ প্রতিবেদককে একটি প্রেস রিলিজ পাঠান। প্রেস রিলিজে দলটির ইউকে অ্যালায়েন্সের মেম্বার সেক্রেটারি মো. এম এ হিমেল তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও পতিত ফ্যাসিবাদী সরকারের সমর্থকরা হাসনাত আবদুল্লাহ এবং তার সফরসঙ্গীদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার ও হয়রানির পর এবার নতুন নাটক শুরু করেছে। তারা মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে থানায় মামলা দায়েরের মাধ্যমে যুক্তরাজ্য পুলিশের মূল্যবান সময় নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, জননিরাপত্তা এবং যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে ইতোমধ্যেই যুক্তরাজ্যের একটি বিশেষায়িত সংস্থা তদন্ত কার্যক্রম শুরু করেছে। এছাড়া অক্সফোর্ড ইউনিয়নে হাসনাত আবদুল্লাহর ঐতিহাসিক বক্তব্য এবং যুক্তরাজ্যজুড়ে প্রবাসীদের সঙ্গে তার সফল মতবিনিময় ও সংযোগ স্থাপনের প্রচেষ্টাকে ব্যাহত করতেই এই অপচেষ্টা চালানো হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়। হাসনাত আবদুল্লাহ যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

মামলার বিষয়ে জানতে চাইলে হাসনাত আবদুল্লাহ নিজেই বিষয়টি নিশ্চিত করে সাংবারদিকদের বলেন, আওয়ামী লীগ আমাদের নামে মামলা করেছে। এনসিপি ইউকে অ্যালায়েন্স এখন আইনিভাবে বিষয়টি দেখছে।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া বিভাগের প্রধান মাহবুবুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে পতিত ফ্যাসিস্ট। তবে আমাদের ডায়াস্পোরা এলায়েন্স তা আইনিভাবে মোকাবিলা করবে।

/এমকে/আরকে/
সম্পর্কিত
পুলিশ-বিএনপি নেতাকর্মীদের পাহারায় সাবেক ছাত্রলীগ নেতা রোটনের জানাজা-দাফন
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
বেপরোয়া গতিতে চলছিল অটোরিকশা, ধাওয়া করে ধরার পর জানা গেলো হত্যাকাণ্ডের কথা
সর্বশেষ খবর
চকবাজারের এক মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
চকবাজারের এক মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে?
সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে?
মেসির ইংরেজি না শেখার আক্ষেপ 
মেসির ইংরেজি না শেখার আক্ষেপ 
৮৩ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট থাকা সত্ত্বেও কেন হুথিদের ঠেকাতে হিমশিম খাচ্ছে সৌদি
৮৩ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট থাকা সত্ত্বেও কেন হুথিদের ঠেকাতে হিমশিম খাচ্ছে সৌদি
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার