পেন্সিলের কথা বলে ভারত থেকে আনলো শাড়ি ও এক হাজার কেজি ক্রিম

বেনাপোল প্রতিনিধি
১৫ জুন ২০২৬, ১৪:৩৬আপডেট : ১৫ জুন ২০২৬, ১৪:৩৬

যশোরের বেনাপোল স্থলবন্দরের ২৬ নম্বর শেড থেকে ঘোষণা বহির্ভূত বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কসমেটিকসের চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। পণ্য চালানটি রবিবার (১৪ জুন) সন্ধ্যায় আটক করা হয়।

কাস্টমস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, টি এস ইন্টারন্যাশনাল নামে একটি আমদামিকারক প্রতিষ্ঠান ইরেজার, কালার পেন্সিল ও ওয়াটার কালার পেন্সিল ঘোষণা দিয়ে ভারত থেকে বিপুল পরিমাণ শাড়ি ও কসমেটিকস এনেছে। আমদানি করা এসব পণ্য বন্দরের ২৬ নম্বর শেডে রেখেছে।

এ ধরনের সংবাদের ভিত্তিতে কাস্টমসের ইনভেস্টিগেশন রিসার্স অ্যান্ড ম্যানেজমেন্ট (আইআরএম) টিম পণ্য পরীক্ষা করে অসঙ্গতি দেখতে পায়। ঘোষণার সঙ্গে আমদানি করা পণ্যের মিল না থাকায় চালানটি আটক করা হয়েছে।

আটক মালামালের মধ্যে রয়েছে তিন হাজার ৩৮৫ পিস অতি উন্নত মানের ভারতীয় শাড়ি ও ৯৬০ কেজি ফেসওয়াশ ক্রিম। আটক করা পণ্য চালানের মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানা গেছে।

কাস্টমস কমিশনার ফাইজুর রহমান জানান, সরকারের রাজস্ব ফাঁকির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। বেনাপোল বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় কেউ পণ্য আমদানি করলে সেটা আটক করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজস্ব ফাঁকির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে কয়েকজনের লাইসেন্স বাতিলসহ ফৌজদারি মামলা করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার
শুল্কমুক্ত সুবিধায় দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠার উদ্যোগ
বিদেশ থেকে আনা ৬ কোটি টাকার মালামাল গায়েব করলো কে?
সর্বশেষ খবর
চার দিন ধরে পড়ে আছি, বাচ্চাগুলার মুখের দি‌কে তাকায় সরাই নেন
চার দিন ধরে পড়ে আছি, বাচ্চাগুলার মুখের দি‌কে তাকায় সরাই নেন
শেষ মুহূর্তে পানামার হৃদয় ভাঙলো ঘানা
শেষ মুহূর্তে পানামার হৃদয় ভাঙলো ঘানা
ফ্ল্যাট বাসায় দুই সন্তানের মায়ের গলা কাটা লাশ
ফ্ল্যাট বাসায় দুই সন্তানের মায়ের গলা কাটা লাশ
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সর্বাধিক পঠিত
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা