স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২৬, ১৭:২৬আপডেট : ১৭ জুন ২০২৬, ১৭:২৬

স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে প্রায় ১ হাজার ৪০৯ কোটি টাকা।

বুধবার (১৭ জুন) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

জানা যায়, বৈঠকে তিন কার্গো এলএনজি কেনার প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। কিন্তু সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আপাতত দুই কার্গো কেনার অনুমোদন দিয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, হরমুজ প্রণালির সংকট বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় নির্ধারিত সময়ে কিছু জ্বালানি চালান পাওয়া যাচ্ছে না। তাই দেশের জরুরি চাহিদা মেটাতে সরকারকে স্পট মার্কেটের ওপর নির্ভর করতে হচ্ছে।

তিনি জানান, আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম কিছুটা নিম্নমুখী থাকায় আপাতত তৃতীয় কার্গো কেনার সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, বৈশ্বিক জ্বালানি বাজার ধীরে ধীরে স্থিতিশীল হলেও সাম্প্রতিক পরিস্থিতি দেশের জ্বালানি আমদানি ব্যবস্থার বিদ্যমান কাঠামো পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা সামনে নিয়ে এসেছে।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছে বাংলাদেশ, বাধা কোথায়?
‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ প্রচারাভিযানের উদ্বোধন
গ্যাসের ঘাটতিতে পরিবহন সংকট, ভাড়াও বেশি
সর্বশেষ খবর
মানুষের কেন ট্রল করতে ইচ্ছে হয়?
মানুষের কেন ট্রল করতে ইচ্ছে হয়?
দর্শনীয় গোল করলেন মেসি
দর্শনীয় গোল করলেন মেসি
কেরালা ভ্রমণে কোচি কেন পর্যটকদের প্রথম পছন্দ
কেরালা ভ্রমণে কোচি কেন পর্যটকদের প্রথম পছন্দ
কুতিনিয়ো সান্তোসে, খুশি নেইমার
কুতিনিয়ো সান্তোসে, খুশি নেইমার
সর্বাধিক পঠিত
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন