ট্রেনে পাথর নিক্ষেপ, মাস্টার আহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
২০ মার্চ ২০২৩, ১৩:২১আপডেট : ২০ মার্চ ২০২৩, ১৩:২১

কিশোরগঞ্জে এগারসিন্দুর গোধূলি ট্রেনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের সহকারী লোকোমোটিভ মাস্টার আহত হয়েছেন। রবিবার (১৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে জেলার কটিয়াদী উপজেলা মানিকখালী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, এগারসিন্দুর গোধূলি ট্রেনটি ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে রবিবার সন্ধ্যা ৭টা ১২ মিনিটে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা দেয়। ট্রেনটি রাত সাড়ে ১০টায় মানিকখালী এলাকায় পৌঁছালে সেখানে না দাঁড়ালে দুর্বৃত্তরা ট্রেনে পাথর নিক্ষেপ করে। এতে ট্রেনটির সহকারী লোকোমোটিভ মাস্টারের হাত কেটে যায়। ট্রেনের ইঞ্জিন কক্ষের জানালার কাঁচ ভেঙে যায়। এ ছাড়াও ট্রেনটির গার্ড ব্রেকেও হামলা চালায় দুর্বৃত্তরা।

কিশোরগঞ্জ রেলওয়ের কর্তব্যরত স্টেশন মাস্টার আনোয়ার করিম জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সহকারী লোকোমোটিভ মাস্টার কাওছার হোসেন জানান, সরারচর স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে মানিকখালী আসার পর এ হামলা হয়েছে। ট্রেনটি এখানে থামানোর সিগন্যাল ছিল না। তাই ট্রেনটি সেখানে থামায়নি। মূলত না থামানোর কারণেই পাথর নিক্ষেপ করা হয়। পাথরের আঘাতে ট্রেনের জানালার কাঁচ ভেঙে আমার হাত কেটে যায়। 

সোমবার ট্রেনটি সকাল সাড়ে ৬টার দিকে কমলাপুর রেলস্টেশনের উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করেছে।

/আরআর/
সম্পর্কিত
রাজধানীতে ট্রেনের ধাক্কায় তিনদিনে ৪ জনের মৃত্যু, তিনজনই নারী
যে ট্রেন উদ্ধার করতে গেলো সেটিও লাইনচ্যুত
ট্রেনের ধাক্কায় উল্টে গেলো ট্রাক, দেড় ঘণ্টা বন্ধ ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ
সর্বশেষ খবর
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা