যে ট্রেন উদ্ধার করতে গেলো সেটিও লাইনচ্যুত

ময়মনসিংহ প্রতিনিধি
১০ জুন ২০২৬, ১১:৪৮আপডেট : ১০ জুন ২০২৬, ১১:৪৮

ময়মনসিংহে লাইনচ্যুত একটি ট্রেন উদ্ধার করতে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত হয়েছে। এতে কোনও যাত্রী হতাহত হননি। বুধবার (১০ জুন) সকালে এসব দুর্ঘটনার পর পর ঢাকা-ময়মনসিংহ ও ময়মনসিংহ-জামালপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।

রেলওয়ে সূত্র জানায়, বুধবার সকাল ৯টা ১২ মিনিটের দিকে ময়মনসিংহ নগরের আনন্দ মোহন কলেজ রেলক্রসিং এলাকায় জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি পাওয়ার কার লাইনচ্যুত হয়। এতে জামালপুর থেকে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

পরে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে ময়মনসিংহ লোকোশেড থেকে একটি উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়। তবে সকাল ১০টার দিকে ময়মনসিংহ জংশন স্টেশনের আগে কৃষ্টপুর এলাকায় উদ্ধারকারী ট্রেনটিও লাইনচ্যুত হয়।

দুটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ ও ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন বলেন, ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার লাইনচ্যুত হওয়ার পর সামনের ৯টি বগি নিয়ে ট্রেনটি স্টেশনে পৌঁছে যায়। পরে পেছনে আটকে থাকা অংশ উদ্ধারে উদ্ধারকারী ট্রেন পাঠানো হলে সেটিও লাইনচ্যুত হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে কিছুটা সময় লাগবে।

/এফআর/
সম্পর্কিত
রাজধানীতে ট্রেনের ধাক্কায় তিনদিনে ৪ জনের মৃত্যু, তিনজনই নারী
ট্রেনের ধাক্কায় উল্টে গেলো ট্রাক, দেড় ঘণ্টা বন্ধ ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ
ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
সর্বশেষ খবর
এক অদ্ভুত আবাসিক ভবন ‘কুনশানের পিরামিড’
এক অদ্ভুত আবাসিক ভবন ‘কুনশানের পিরামিড’
ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া কেমন যাবে 
ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া কেমন যাবে 
৩-০ গোলে এগিয়ে বিরতিতে ব্রাজিল 
৩-০ গোলে এগিয়ে বিরতিতে ব্রাজিল 
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে?