টহলরত বিজিবি সদস্যের ওপর হামলা, দুজন গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২২, ১৫:৩৯আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ১৫:৩৯

নওগাঁর ধামইরহাটে মজিবুর রহমান নামে এক বিজিবি সদস্যকে কুপিয়ে জখমের ঘটনায় করা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

সোমবার (৭ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে আইনশৃঙ্খলার সংস্থাটি। গ্রেফতার দুজন হলেন- ধামইরহাট উপজেলার রসুলবিল ধন্দুপাড়া গ্রামের মো. রেজাউল করিম (৫৫) ও মেহেদী হাসান রাজু (২৫)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ নভেম্বর রাতে ধামইরহাট সীমান্তে বিজিবি সদস্য নায়েব সুবেদার মুজিবুর রহমানের নেতৃত্বে তিন বিজিবি সদস্য টহল দিচ্ছিলেন। এ সময় রেজাউল করিম এবং মেহেদী হাসান দেশীয় অস্ত্র হাঁসুয়া দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এই ঘটনায় মজিবুর রহমান নামে এক বিজিবি সদস্য গুরুতর আহত হন।

পরে আক্রমণকারী মাদক চোরাকারবারিদের শনাক্ত করে ধামইরহাট থানায় ১৪ বিজিবি (পত্নীতলা) ব্যাটালিয়ন সাত জনের নাম উল্লেখসহ ৮-১০ জন চোরাকারবারির বিরুদ্ধে মামলা করেন। এরপর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় রবিবার রাতে এই মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারের পর বিজিবি সদস্যদের ওপরে হামলার কথা স্বীকার করেছে তারা। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী দেশীয় কিছু অস্ত্র উদ্ধার করা হয়। তাদেরকে ধামুইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সীমান্ত থেকে সন্তানসহ বাড়ি যাননি সেই দম্পতি, আছেন কোথায়?
চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারের পর যা ঘটলো, মার খেলো পুলিশও
সীমান্তে বসে কাঁদা সেই মা ও শিশুরা কোথায়?
সর্বশেষ খবর
আর্জেন্টিনার জন্য ৫০০ কেজি গরুর মাংস আনা হয়েছে
আর্জেন্টিনার জন্য ৫০০ কেজি গরুর মাংস আনা হয়েছে
‘ব্রাজিলের জয় দেখতে এসেছি’
‘ব্রাজিলের জয় দেখতে এসেছি’
দ্বিতীয়ার্ধে লড়েও পারলো না স্কটল্যান্ড, সাইবারির দ্রুততম গোলেই মরক্কোর জয় 
দ্বিতীয়ার্ধে লড়েও পারলো না স্কটল্যান্ড, সাইবারির দ্রুততম গোলেই মরক্কোর জয় 
একাদশে দুই পরিবর্তন নিয়ে খেলা শুরু ব্রাজিলের
একাদশে দুই পরিবর্তন নিয়ে খেলা শুরু ব্রাজিলের
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার