ট্রাকচাপায় প্রাণ গেলো অটোরিকশার ৪ যাত্রীর

নওগাঁ প্রতিনিধি
০৫ জুন ২০২৩, ১৫:০০আপডেট : ০৫ জুন ২০২৩, ১৬:৩৩

নওগাঁর মহাদেবপুরে সিএনজিচালিত অটোরিকশাকে ট্রাকের চাপায় চার জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। সোমবার (৫ জুন) দুপুরে মহাদেবপুর উপজেলার হাট-চকগৌরি বাজার এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- অটোরিকশার চালক নওগাঁ সদর উপজেলার চকপাথুরিয়া গ্রামের পাপ্পু সরদার (৫০), সিরাজগঞ্জ সদর উপজেলার খলিশাকুড়ী গ্রামের নাজমুল ইসলাম (২২) ও একই উপজেলার সাটিকাবাড়ী গ্রামের তানভীর আহমেদ চৌধুরী (২৪)।

মহাদেবপুর থানার ওসি মোজাফফর হোসেন জানান, দুপুর দেড়টার দিকে উপজেলার হাট-চকগৌরি বাজার এলাকায় নওগাঁগামী অটোরিকশাকে ট্রাক ধাক্কা দেয়। সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, লাশগুলো নওগাঁ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
স্বজনের মরদেহ দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন নিজেই
নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষ: টেঁটাবিদ্ধ আরেক মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৩
প্রবাসী স্বামীকে বিদায় জানাতে গিয়ে লাশ হলেন স্ত্রী
সর্বশেষ খবর
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা