সাবেক সংসদ সদস্য আকরাম হোসেন চৌধুরী মারা গেছেন

নওগাঁ প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৩, ১৭:৩২আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১৭:৩২

নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আকরাম হোসেন চৌধুরী (৭০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৩ নভেম্বর) বেলা দেড়টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন আকরাম হোসেন চৌধুরীর ব্যক্তিগত সহকারী আলাল হোসাইন।

আলাল বলেন, ‌‘দু‌পুরে নওগাঁ শহরের উকিল পাড়ার নিজ বাসায় বাথরুম থেকে রুমে যাওয়ার সময় পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন আকরাম হোসেন স্যার। পরে পরিবারের লোকজন চিকিৎসককে খবর দেন। চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক বলেছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।’

আলাল হোসাইন আরও বলেন, ‘সোমবার বিকালে উনার মরদেহ বদলগাছী উপজেলার চাকরাইলের নিজ গ্রামে নেওয়া হবে। সেখানে জানাজা হবে। যেহেতু এই মুহূর্তে উনার ছেলে দেশের বাইরে অবস্থান করছেন, সেহেতু কখন মরদেহ দাফন করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে পরিবার।’  

এদিকে, আকরাম হোসেন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ওই আসনের বর্তমান সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার। সেইসঙ্গে প্রিয় নেতার হঠাৎ মৃত্যুর খবর মেনে নিতে পারছেন না তার সহকর্মী ও নেতাকর্মীরা। মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকে তার বাসায় ছুটে আসছেন জেলা ও উপজেলার নেতাকর্মীরা।

প্রসঙ্গত, আকরাম হোসেন চৌধুরী নওগাঁ-৩ আসন (মহাদেবপুর-বদলগাছী) থেকে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু পরের মেয়াদে দলীয় মনোনয়ন পেলেও নির্বাচিত হতে পারেননি। এরপর ২০১৫ সালে তিনি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হন। এছাড়াও নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন এই রাজনীতিবিদ।

/এএম/  
সম্পর্কিত
মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
গ্রেফতার আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির মিছিল
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
সর্বশেষ খবর
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা