মান্দায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত

রাজশাহী প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৪, ০০:১১আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০০:১১

নওগাঁর মান্দায় শ্রমিকবাহী পিকআপ ভ্যান ও ডাম্প ট্রাকের (১০ চাকা) মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের একরুখি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদূরে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন নওগাঁর হাঁপানিয়া এলাকার আকরাম হোসেন (৪৫), চকবিরাম এলাকার জাহিদুল ইসলাম (৩৫) ও রবিউল ইসলাম (৫০)। আহতরা হলেন মান্দা উপজেলার সাহাপুর গ্রামের ইমদাদুল হক (৫২), রাজন (৩২), জনাব আলী (৫০), আব্দুল কুদ্দুস (৪৮) সজীব হোসেন (২৪ ), ওয়াদ হোসেন (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহীর দিক থেকে একটি পিকআপ ভ্যান শ্রমিক নিয়ে নওগাঁর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও দুই জনের মৃত্যু হয়।

আহতদের মধ্যে এমদাদুল ও রাজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর চার জন মান্দা হাসপাতালে ভর্তি আছেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতদের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
স্বজনের মরদেহ দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন নিজেই
নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষ: টেঁটাবিদ্ধ আরেক মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৩
পুলিশের ওপর হামলার পর আদিতমারীর ওসিকে তাৎক্ষণিক প্রত্যাহার
সর্বশেষ খবর
নেইমার জিজ্ঞেস করলেন ‘আমাকে মিস করছেন?’ 
নেইমার জিজ্ঞেস করলেন ‘আমাকে মিস করছেন?’ 
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা