পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিলো ছাত্রদল

রাবি প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫১আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫১

পরীক্ষা দিতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইবিএ শাখার এক সাবেক নেতা। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৪টার দিকে আইবিএ চত্বর থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন রাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

আটক ওই ছাত্রলীগ নেতার নাম জুবায়ের জিহান। তিনি রাবির আইবিএ- এর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র এবং আইবিএ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক।

পুলিশে দেওয়ার বিষয়ে জানতে চাইলে রাবি শাখা ছাত্রদল কর্মী শাহরুখ মাহমুদ জানান, কয়েকদিন আগে রাজশাহী মহানগরে ছাত্রলীগ নেতা রাশিক দত্তের নেতৃত্বে মিছিল করা হয়েছে। ওই মিছিলের ভিডিও ফেসবুকেও পোস্ট করেছে। জিহান ওই মিছিলে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে জিহানকে ধরে একজন সহকারী প্রক্টরের উপস্থিতিতে মতিহার থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য শেখ নূর উদ্দিন, আবির হাসান হিমেল, কর্মী রাসেল বাদশা, শাহরুখ মাহমুদ ও মাইমুর উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, একজন ছাত্রলীগ নেতা পরীক্ষা দিতে ক্যাম্পাসে গিয়েছিলেন। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরাতন কোনও মামলায় তার নাম আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। নাম থাকলে তাকে গ্রেফতার দেখানো হবে।

/এফআর/
সম্পর্কিত
সাবেক এমপির গাড়িতে হামলা, ইউপি চেয়ারম্যান গ্রেফতার
স্বস্তির খবর পেলেন ছাত্রলীগের ৩৭ নেতাকর্মী
ঝিনাইদহে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৩৯ জনের বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
কুনহার জোড়া গোলে এগিয়ে ব্রাজিল
কুনহার জোড়া গোলে এগিয়ে ব্রাজিল
আর্জেন্টিনার জন্য ৫০০ কেজি গরুর মাংস আনা হয়েছে
আর্জেন্টিনার জন্য ৫০০ কেজি গরুর মাংস আনা হয়েছে
‘ব্রাজিলের জয় দেখতে এসেছি’
‘ব্রাজিলের জয় দেখতে এসেছি’
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার