রাজশাহীতে ৪৮ ঘণ্টায় ১০ জনের বিষপান, দুজনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
০১ মার্চ ২০২৫, ২৩:২২আপডেট : ০১ মার্চ ২০২৫, ২৩:২২

রাজশাহীতে পৃথক ঘটনায় নারী-শিশুসহ ১০ জন বিষপান করেছেন। এর মধ্যে দুই নারীর মৃত্যু হয়েছে। গত ৪৮ ঘণ্টায় দুর্গাপুর উপজেলার বিভিন্ন গ্রামে এসব ঘটনা ঘটে। আট জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) থেকে শনিবার (১ মার্চ) পর্যন্ত বিষপানে অসুস্থ ও মৃত্যুর ঘটনাগুলো ঘটে। এসব ঘটনায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে তিন জন ও দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ জন চিকিৎসাধীন রয়েছেন।

মৃত দুই নারী হলেন- উপজেলার পাইকড়তলী গ্রামের ওয়াশিমের স্ত্রী জান্নাতুন নাঈম (২৫) ও তেবিলা গ্রামের রন্টুর স্ত্রী তাহমিনা আক্তার (৩০)। এর মধ্যে জান্নাতুন শনিবার (১ মার্চ) দুপুরে ও শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাহমিনা চিকিৎসাধীন অবস্থায় রামেক হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় দুর্গপুর থানায় পৃথক দুটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষপানে হাসপাতালে চিকিৎসাধীন অন্যরা হলেন- দুর্গাপুর উপজেলার পানানগর গ্রামের ময়না বিবি (৪৫), বেড়া গ্রামের রেজাউলের শিশুসন্তান তানজিমুল (৩), কানপাড়া গ্রামের বিথী (৩০), দেবীপুর গ্রামের মোহনা আক্তার (১৮), পানানগর গ্রামের আব্দুস সাত্তার (৪৫), কাশেমপুর গ্রামের ইরিন খাতুন (২০), গড়খাই গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে নাহিদ (২৫), বহরমপুর গ্রামের সুজনের স্ত্রী লাবণী আক্তার (৩০)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ৪৮ ঘণ্টায় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কীটনাশক পান করা রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাঁচ জনকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই নারীর মৃত্যু হয়। এখনও পাঁচ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের শারীরিক অবস্থা উন্নতির দিকে আছে।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মেহেদী হাসান বলেন, ‘কীটনাশক পান করে ৪৮ ঘণ্টায় ১০ জন রোগী ভর্তি হন। এর মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ জন চিকিৎসাধীন রয়েছেন।’

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহীম আলী বলেন, ‘বিষপানে আত্মহত্যার চেষ্টা ও মৃত্যুর ঘটনায় থানায় দুটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। বিষয়গুলো তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
মাদ্রাসাছাত্রকে আত্মহত্যা প্ররোচনা: সেই শিহাবের দায় স্বীকার 
প্রেমিকাকে ভিডিও কলে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
প্রেমিকের কথায় ঘর ছেড়ে জীবন শেষ
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
কুনহার জোড়া গোলে এগিয়ে ব্রাজিল
কুনহার জোড়া গোলে এগিয়ে ব্রাজিল
আর্জেন্টিনার জন্য ৫০০ কেজি গরুর মাংস আনা হয়েছে
আর্জেন্টিনার জন্য ৫০০ কেজি গরুর মাংস আনা হয়েছে
‘ব্রাজিলের জয় দেখতে এসেছি’
‘ব্রাজিলের জয় দেখতে এসেছি’
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার