যুবককে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় চাচা গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
১৮ মে ২০২৫, ১৩:২৮আপডেট : ১৮ মে ২০২৫, ১৩:২৮

রাজশাহীর গোদাগাড়ীতে হাঁসুয়া দিয়ে কুপিয়ে যুবককে হত্যার ঘটনায় তার চাচা রবিউল ইসলাম ওরফে রুবেলকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৭ মে) বিকেলে রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৫-এর রাজশাহীর একটি দল এ অভিযান চালায়।

রবিবার (১৮ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব। গ্রেফতার রবিউল ইসলাম গোদাগাড়ী উপজেলার আচুয়াভাটা গ্রামের মৃত তাহসান মহুরীর ছেলে। নিহত কাউসার আহমেদ রকি (২৫) তার ভাতিজা। গত ১ এপ্রিল দুপুরে রবিউলের হাঁসুয়ার কোপে প্রাণ হারান তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ১ এপ্রিল রবিউল গোদাগাড়ী পৌরসভার আচুয়াভাটা গ্রামে বাবার বাড়িতে অসুস্থ দাদিকে দেখতে যান। এ সময় পূর্বশত্রুতার জেরে ভাতিজা কাউসার আহমেদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রবিউল ধারালো হাঁসুয়া এনে কাউসারকে কোপ দেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়। মামলার পর থেকেই র‌্যাব-৫ ঘটনাটির ছায়াতদন্ত শুরু করে এবং আসামির অবস্থান শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ায়। আসামি রবিউল দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করার কারণে তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না।

র‌্যাব জানিয়েছে, অবশেষে অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার তাকে গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ তাকে আদালতে প্রেরণ করবে।

/কেএইচটি/
সম্পর্কিত
জামায়াতকর্মীকে হত্যার পর লাশ জ্বালিয়ে দেওয়া চেষ্টা: রহস্য উদঘাটন
পুলিশের সঙ্গে সংর্ঘষে গুলিবিদ্ধ দুই ছিনতাইকারী ঢামেকে ভর্তি 
হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেলেন স্বামী
সর্বশেষ খবর
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
হলান্ডের জোড়া গোলে নরওয়ের উড়ন্ত সূচনা
হলান্ডের জোড়া গোলে নরওয়ের উড়ন্ত সূচনা
আজ মৌলভীবাজার আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
আজ মৌলভীবাজার আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
জামায়াতকর্মীকে হত্যার পর লাশ জ্বালিয়ে দেওয়া চেষ্টা: রহস্য উদঘাটন
জামায়াতকর্মীকে হত্যার পর লাশ জ্বালিয়ে দেওয়া চেষ্টা: রহস্য উদঘাটন
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি