শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের মুখে চুনকালি ও গলায় জুতার মালা

রাজশাহী প্রতিনিধি
১৯ মে ২০২৫, ২৩:০০আপডেট : ১৯ মে ২০২৫, ২৩:০০

রাজশাহীর দুর্গাপুরে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে আব্দুস সাত্তার (৭০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় ওই বৃদ্ধকে ধরে মুখে চুনকালি ও গলায় জুতার মালা দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। সোমবার (১৯ মে) উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশুটির দাদি বলেন, ‘আজ সোমবার সকালে আমার নাতনি বাড়ির বাইরে খেলতে গিয়েছিল। খেলা শেষে বাড়ি ফেরার পথে আব্দুস সাত্তার আমার নাতনিকে বাঁশঝাড়ে নিয়ে যায়। সেখানে সে অনেক চিৎকার ও ধস্তাধস্তি করে। একপর্যায়ে বৃদ্ধ সাত্তার নাতনিকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর সাত্তার পালিয়ে বিলের একটি পুকুর পাড়ের ঘরে লুকিয়ে ছিল। বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে বিল থেকে ধরে নিয়ে আসে। পরে স্থানীয় নারীরা বৃদ্ধ আব্দুস সাত্তারের মুখে চুনকালি ও জুতার মালা পরিয়ে দেন। এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সাত্তারকে থানায় নিয়ে যায়।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘গত বছর একই গ্রামের এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টা করে ওই ব্যক্তি। তার বিরুদ্ধে এলাকায় নারীঘটিত একাধিক অভিযোগ রয়েছে। আমরা এলাকাবাসী আইনের আওতায় তার শাস্তি দাবি করছি।’

দুর্গাপুর থানার ওসি দারুল হুদা বলেন, ‘ঘটনাটি শুনেছি। অভিযুক্ত এক বৃদ্ধকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বাদী এলে এ বিষয়ে থানায় মামলা হবে।’

/এফআর/
সম্পর্কিত
দুই এপিপির নিয়োগ বাতিল, কারণ শিবির নেতা জিসান
ধর্ষক-মাদকের পক্ষে তদবির করলে তাকেও জেলে পাঠানো হবে: আইনমন্ত্রী
ধর্ষণে ১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, মামলার পর স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
৩-০ গোলে এগিয়ে বিরতিতে ব্রাজিল 
৩-০ গোলে এগিয়ে বিরতিতে ব্রাজিল 
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
কুনহার জোড়া গোলে এগিয়ে ব্রাজিল
কুনহার জোড়া গোলে এগিয়ে ব্রাজিল
আর্জেন্টিনার জন্য ৫০০ কেজি গরুর মাংস আনা হয়েছে
আর্জেন্টিনার জন্য ৫০০ কেজি গরুর মাংস আনা হয়েছে
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার