পাঁচ টাকার নোটে কুসুম্বা মসজিদের ছবি পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি
০৬ জুন ২০২৫, ২০:৫০আপডেট : ০৬ জুন ২০২৫, ২০:৫০

পাঁচ টাকার নোটে ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের ছবি পুনঃস্থাপনের দাবিতে নওগাঁর মান্দায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ জুন) বাদ জুমা কুসুম্বা মসজিদ প্রধান ফটকের সামনে কুসুম্বা মসজিদের সকল মুসল্লি ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কুসুম্বা মসজিদের খতিব মাওলানা মোস্তফা আল আমিনের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে জেলা জামায়াতের আমির খন্দকার মো. আব্দুর রাকিব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোখলেছুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ইকরামুল বারী টিপু প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, কুসুম্বা মসজিদ জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির অমূল্য নিদর্শন। এটি পাঁচ টাকার নোটে বহাল থাকায় দেশের মানুষ সহজেই ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারতেন। সেই নোট থেকে কুসুম্বা মসজিদের ছবি প্রত্যাহার করে নেওয়া দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে অবমূল্যায়নের শামিল।

জেলা জামায়াতের আমির খন্দকার মো. আব্দুর রাকিব বলেন, ‘কুসুম্বা মসজিদ ইসলামি ঐতিহ্যের নিদর্শন। সেই মসজিদের ছবি প্রত্যাহার করে ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে। অবিলম্বে সরকারের এই সিদ্ধান্ত পরিবর্তন করে পাঁচ টাকার নোটে কুসুম্বা মসজিদের ছবি পুনঃস্থাপনের দাবি জানাচ্ছি।’

অবিলম্বে কুসুম্বা মসজিদের ছবি পুনরায় পাঁচ টাকার নোটে বহালের দাবি জানিয়েছেন বক্তারা। দাবি মানা না হলে ভবিষ্যতে মান্দাসহ নওগাঁবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

/কেএইচটি/
সম্পর্কিত
ইয়াবা উদ্ধারে গিয়ে বাসায় মিললো ৫৮ লাখ টাকা
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত রোডমার্চ
দীপেন দেওয়ানকে মন্ত্রী হিসেবে পুনর্বহালের দাবি
সর্বশেষ খবর
নেইমার জিজ্ঞেস করলেন ‘আমাকে মিস করছেন?’ 
নেইমার জিজ্ঞেস করলেন ‘আমাকে মিস করছেন?’ 
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা