যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত রোডমার্চ

দিনাজপুর প্রতিনিধি
১৪ জুন ২০২৬, ১৫:১৩আপডেট : ১৪ জুন ২০২৬, ১৫:১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত রোডমার্চ শুরু করেছে আলোচিত মোহাম্মদ হানিফ। তিনি হানিফ বাংলাদেশি হিসেবেও পরিচিত। পথিমধ্যে তেঁতুলিয়া থেকে তার সঙ্গে আসা রোডমার্চকারীরা দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

রবিবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে তিনি মানববন্ধন কর্মসূচি পালন করেন। বাংলাদেশ সমতা পার্টির সভাপতি হানিফ বাংলাদেশির সঙ্গে রয়েছেন তার দলের কমরেড মুশফিক বরাত, সাকিল আল হাসান, মুকুল হোসেন, রেজাউল ইসলাম প্রমুখ।

হানিফ বাংলাদেশি জানিয়েছেন, প্রতিদিন কমপক্ষে ৩টি জেলাতে তিনি রোডমার্চ কর্মসূচিতে জনগণকে সম্পৃক্ত হতে এবং সচেতন করতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করবেন। আগামী ১৮ জুন কক্সবাজার জেলার টেকনাফে এই রোডমার্চ কর্মসূচি শেষ করার কথাও জানান তিনি।

দিনাজপুরে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে জাতীয় স্বার্থবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করার দাবি জানান। একইসঙ্গে দেশে দুর্নীতি, চাঁদাবাজি, জুলুম, অরাজকতা, দখলবাজি বন্ধের জন্য সরকারের কাছে আহ্বান জানান এবং এসব ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করার দাবি জানান।  

হানিফ বাংলাদেশি বলেন, এই গোলামি চুক্তির ফলে ১৮ কোটি মানুষ আমেরিকার গোলামে পরিণত হবে। এই চুক্তি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী। এই চুক্তি কার্যকর হলে বাংলাদেশের মানুষ ক্ষতির সম্মুখীন হবে। আন্তর্জাতিক বাজার দরের চেয়ে বেশি মূল্যে সয়াবিন, তুলা, গম, কৃষিজাত, বোয়িংসহ বিভিন্ন পণ্য কিনতে হবে। মুক্ত বাজার অর্থনীতির যুগে এই চুক্তির ফলে আমেরিকার অনুমোদন ছাড়া কোনও পণ্য কিনতে পারবে না। বাংলাদেশের বাজারে যুক্তরাষ্ট্রের ৬৭১০টি পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে, তার বিপরীতে বাংলাদেশের মাত্র ১৬৩৮টি পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে। চুক্তি অনুযায়ী, মার্কিন বাণিজ্য স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনও দেশ থেকে বাংলাদেশ কোনও পণ্য কিনতে পারবে না।

তিনি বলেন, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে চাই, কোনও দেশের গোলাম হতে চাই না। এ জন্য রোডমার্চ কর্মসূচি করে জনগণকে চুক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানান।

উল্লেখ্য, হানিফ বাংলাদেশি এর আগে ভোটাধিকারের দাবিতে পদযাত্রা, সীমান্তে বাংলাদেশিদেরকে হত্যার প্রতিবাদে প্রতীকী মরদেহ নিয়ে পদযাত্রা, দুর্নীতির বিরুদ্ধে ৬৪ জেলার প্রশাসকদেরকে কাছে স্মারকলিপি প্রদান, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিতসহ বিভিন্ন জনস্বার্থমূলক ইস্যুতে নানান কর্মসূচি পালন করেছেন। তিনি নোয়াখালীর জাহানাবাদ গ্রামের আব্দুল মান্নানের ছেলে। বর্তমানে তিনি রাজনীতির পাশাপাশি একটি ব্যবসা করেন।

/এফআর/
সম্পর্কিত
সাংবাদিকের ওপর বিএনপি-ছাত্রদলের হামলা, প্রতিবাদে মানববন্ধন
জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ
জুলাই আন্দোলনের দুই বছর: সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? 
সর্বশেষ খবর
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
উখিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবক আহত
উখিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবক আহত
ড্রোনের মতোই ক্ষেপণাস্ত্র তৈরি করবে ইউক্রেন: জেলেনস্কি
ড্রোনের মতোই ক্ষেপণাস্ত্র তৈরি করবে ইউক্রেন: জেলেনস্কি
রোম সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য, যা হয়তো জানেন না
রোম সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য, যা হয়তো জানেন না
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা