হোমিওপ্যাথি ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসা, গ্রেফতার ১

রাজশাহী প্রতিনিধি
০৮ আগস্ট ২০২৫, ১৫:৩৪আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১৫:৩৪

রাজশাহীর বাগমারা থেকে হোমিওপ্যাথি ওষুধ বিক্রির আড়ালে শতকরা ৯০ শতাংশ অ্যালকোহলযুক্ত বিপুল পরিমাণ অবৈধ ও প্রাণঘাতী মাদকদ্রব্যসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাগমারা থানার দেউলিয়া গ্রামে অভিযান পরিচালনা করে হোমিওপ্যাথি ব্যবসার নামে ছদ্মবেশে চলা এই মাদক বাণিজ্যের গোপন আস্তানা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। অভিযানে গ্রেফতার করা হয় ব্যবসায়ী মো. সুজনকে (১৯)। তিনি বাগমারা থানার মীর্জাপুর গ্রামের খুশবর আলীর ছেলে।

র‌্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বাগমারার দেউলিয়া গ্রামে একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথি ওষুধের আড়ালে শতকরা ৯০ শতাংশ অ্যালকোহলযুক্ত প্রাণঘাতী মাদকদ্রব্য বিক্রি করে আসছে। এই তথ্যের ভিত্তিতে গোয়েন্দা দলের সদস্যরা সুজনের গতিবিধি পর্যবেক্ষণ ও অনুসরণ শুরু করে।

এরপর গভীর রাতে দেউলিয়া এলাকায় র‌্যাব-৫-এর অভিযানিক দল একটি অটোভ্যানসহ আসামিকে আটক করে। ভ্যানে থাকা খড়ের আঁটির স্তূপের নিচে লুকানো অবস্থায় তিনটি কার্টনে ৬৪৮ বোতল (৬৪.৮ লিটার) অ্যালকোহল উদ্ধার করা হয়। এসব কার্টন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধের নামে পরিবহন করা হয়েছিল।

এ ছাড়াও ঘটনাস্থল থেকে একটি অটোভ্যান, ১২০টি ধানের আঁটি, একটি মোবাইল ফোন এবং দুটি সিমকার্ড জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যে থাকা অ্যালকোহলের মাত্রা প্রায় ৯০ শতাংশ, যা অতিমাত্রায় প্রাণঘাতী। ইতোমধ্যে এই মাদক সেবনে প্রাণনাশের ঘটনাও ঘটেছে। গ্রেফতার আসামি সুজন দীর্ঘদিন ধরে অধিক লাভের আশায় হোমিওপ্যাথির ছদ্মবেশে রাজশাহী জেলা ও মহানগর এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ী ও যুবকদের কাছে এই প্রাণঘাতী মাদক সরবরাহ করে আসছিল।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অপরাধী চক্রের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

/কেএইচটি/
সম্পর্কিত
হেল্পার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
মাদক সংক্রান্ত সাইবার অপরাধও আসছে শাস্তির আওতায়
প্রতিমন্ত্রীর নিকটাত্মীয় পরিচয়ে প্রতারণা, অবশেষে ধরা
সর্বশেষ খবর
৩-০ গোলে এগিয়ে বিরতিতে ব্রাজিল 
৩-০ গোলে এগিয়ে বিরতিতে ব্রাজিল 
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
কুনহার জোড়া গোলে এগিয়ে ব্রাজিল
কুনহার জোড়া গোলে এগিয়ে ব্রাজিল
আর্জেন্টিনার জন্য ৫০০ কেজি গরুর মাংস আনা হয়েছে
আর্জেন্টিনার জন্য ৫০০ কেজি গরুর মাংস আনা হয়েছে
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার