রাজশাহীতে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৮

রাজশাহী প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩৭আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩৭

রাজশাহীতে ডাকাতির ঘটনায় ডাকাত দলের আট সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার (১৪ সেপ্টেম্বর) জয়পুরহাট ও নওগাঁ থেকে তাদের গ্রেফতার করে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জেলা পুলিশের মুখপাত্র রফিকুল আলম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতার আট জন হলেন- বগুড়ার আদমদিঘীর ছাতিয়ান চৌধুরীপাড়া গ্রামের শাহাদত হোসেন কলম (৩৩), নওগাঁ মান্দার আবিদ্যপাড়া গ্রামের শান্ত ইসলাম (২৬), পিরোজপুরের নাজিরপুর বাকশি গ্রামের বেলাল হোসেন (৩০), নওগাঁর ধোপাইলকুড়ি গ্রামের শুকুর আলী (৫২), জয়পুরহাট আক্কেলপুরের দারাড়কুল গ্রামের শাকিল হোসেন (৪০), নওগাঁর বদলগাছীর রামশাপুর গ্রামের রানা হোসেন (২৪), একই গ্রামের রাসেল হোসেন (২২) ও একই জেলার খাঁস নওগাঁ চক এলাম ইদুর বটতলা গ্রামের এখলাছ রহমান মিন্টু (৪২)।

পুলিশ কর্মকর্তা রফিকুল আলম জানান, গত ৫ সেপ্টেম্বর রাতে রাজশাহীর তানোর উপজেলার মালশিরা গ্রামের মোয়াজ্জেমুল হোসেনের বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা বাড়ির মূল দরজা ভেঙে ঢুকে সবাইকে গামছা দিয়ে বেঁধে ফেলেছিল। পরে চারটি মোবাইল ফোন, আড়াই লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তানোর থানায় মামলা হয়। ডিবি পুলিশ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশন সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে সাত ডাকাতকে এবং নওগাঁ সদর উপজেলার ইদুর বটতলা এলাকার মনোরমা জুয়েলার্স থেকে অন্য একজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম ও ডাকাতি করা ৮৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, সোমবার ডাকাতদের আদালতে তোলা হয়েছিল। এ সময় শুকুর আলী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আদালত সবাইকে কারাগারে পাঠিয়েছেন। এই ডাকাতরা দীর্ঘদিন ধরে রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় ডাকাতি চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির মামলা আছে। তানোরে ডাকাতির ঘটনায় লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান চলছে।

/এএম/
সম্পর্কিত
জামায়াতকর্মীকে হত্যার পর লাশ জ্বালিয়ে দেওয়া চেষ্টা: রহস্য উদঘাটন
পুলিশের সঙ্গে সংর্ঘষে গুলিবিদ্ধ দুই ছিনতাইকারী ঢামেকে ভর্তি 
হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেলেন স্বামী
সর্বশেষ খবর
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
হলান্ডের জোড়া গোলে নরওয়ের উড়ন্ত সূচনা
হলান্ডের জোড়া গোলে নরওয়ের উড়ন্ত সূচনা
আজ মৌলভীবাজার আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
আজ মৌলভীবাজার আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
জামায়াতকর্মীকে হত্যার পর লাশ জ্বালিয়ে দেওয়া চেষ্টা: রহস্য উদঘাটন
জামায়াতকর্মীকে হত্যার পর লাশ জ্বালিয়ে দেওয়া চেষ্টা: রহস্য উদঘাটন
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি