নওগাঁয় ৩ জনের মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২৫, ১৬:৪৩আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১৬:৪৩

নওগাঁর রানীনগর, সাপাহার ও পোরশা উপজেলার পৃথক স্থান থেকে তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে রানীনগর উপজেলার পারইল গ্রাম থেকে যুবকের, সাপাহার উপজেলার পিছলডাঙ্গা (মলপাড়া) গ্রামের খালের পানি থেকে ভাসমান বৃদ্ধের মরদেহ এবং পোরশায় আমবাগান থেকে ৯ বছর বয়সী মাদ্রাসাপড়ুয়া এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রানীনগর উপজেলার পারইল গ্রামের মোখলেছার রহমানের ছেলে মেহেদী (২৯), সাপাহার উপজেলার সদর ইউনিয়নের পিছলডাঙ্গা গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৭৩) ও পোরশা উপজেলার ছাওর ইউনিয়নের চক্করতলী গ্রামের আশরাফুলের মেয়ে সুমাইয়া (৯)।

নিহত মেহেদীর দুলাভাই কামাল হোসেন বলেন, ‘কিছুদিন থেকে মেহেদী ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়ে মনোমালিন্য চলছিল। গতকাল মেহেদীর স্ত্রী ঝগড়া করে বাপের বাড়িতে চলে গেলে রাতে খাবার খেয়ে পরিবারের অন্যদের সঙ্গে মেহেদীও তার রুমে ঘুমিয়ে পড়ে। আজ সকালে বাড়ির পাশের একটি পুকুর পাড়ের আমগাছে গলায় রশি দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেওয়া হয়।’

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) বাবলু বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে আইনিব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে নওগাঁর সাপাহারে বাড়ি থেকে নিখোঁজের ২৪ ঘণ্টা পর নুরুল ইসলাম নামে এক বৃদ্ধের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল বুধবার ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান নুরুল ইসলাম। বেলা বাড়লেও বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা বুধবার সারা দিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। আজ বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা গ্রামের দক্ষিণ দিকে প্রায় ১ কিলোমিটার দূর দিয়ে বয়ে যাওয়া খালের পানিতে বৃদ্ধের ভাসমান মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, কেউ বৃদ্ধকে মেরে হাত-পা বেঁধে পানিতে ভাসিয়ে দিয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

অন্যদিকে, পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, ‘আমবাগান থেকে হাত-পা বাঁধা এক শিশুর মরদেহ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
সুন্দরবনে কুমিরের আক্রমণে নারী জেলে নিহত
মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ফ্ল্যাট বাসায় দুই সন্তানের মায়ের গলা কাটা লাশ
সর্বশেষ খবর
এক অদ্ভুত আবাসিক ভবন ‘কুনশানের পিরামিড’
এক অদ্ভুত আবাসিক ভবন ‘কুনশানের পিরামিড’
ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া কেমন যাবে 
ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া কেমন যাবে 
৩-০ গোলে এগিয়ে বিরতিতে ব্রাজিল 
৩-০ গোলে এগিয়ে বিরতিতে ব্রাজিল 
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে?