নওগাঁ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে প্রত্যাহারের দাবি

নওগাঁ প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২৫, ২১:৪৮আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ২১:৪৮

নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এম এ মতিনের অনুসারী নেতাকর্মীরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালে উপজেলার নওগাঁ–রাজশাহী মহাসড়কের ফেরিঘাট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের শতাধিক নেতাকর্মী।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে মান্দা আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ডা. ইকরামুল বারী টিপুর নাম ঘোষণা করা হয়েছে, যা তৃণমূল বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করে এম এ মতিনকে প্রার্থী হিসেবে পুনর্বিবেচনার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন ত্যাগী, পরীক্ষিত ও বারবার কারানির্যাতিত নেতা। তার নেতৃত্বেই মান্দা বিএনপি ঐক্যবদ্ধ। অথচ তৃণমূলের মতামত অগ্রাহ্য করে মনোনয়ন দেওয়া হয়েছে একজন বিতর্কিত ব্যক্তিকে। যদি এম এ মতিনকে প্রার্থী ঘোষণা না করা হয়, তবে তৃণমূল বিএনপি বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে, প্রয়োজনে গোটা মান্দা অচল করে দেওয়া হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, পরানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, কসব ইউনিয়নের সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, কাশোপাড়া ইউনিয়নের সভাপতি সোহানুর রহমান সোহান, সাধারণ সম্পাদক কাজী নাজিম উদ্দিন, কালিকাপুর ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান গদু, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, গণেশপুর ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, মান্দা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান শাহানা, প্রসাদপুর ইউনিয়নের সিনিয়র সহসভাপতি শাহজামাল, সাধারণ সম্পাদক গোলাম হোসেন খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, সাদেকুল ইসলাম, গোলাম হোসেন এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ কুমার প্রমুখ।

মানববন্ধন শেষে নেতাকর্মীরা ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিবিএনপি অপেক্ষায়, এগিয়ে জামায়াত, আ.লীগ নেতাদের অংশগ্রহণে ধোঁয়াশা
শেকড় উৎপাটন না করলে পরাজিত অপশক্তি ফিরে আসতে পারে: রিজভী
পুশইন ও আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিল, বাধা দিল পুলিশ
সর্বশেষ খবর
ছয় দেশের সংঘাত থেকে ৭০ ভাগেরও বেশি শরণার্থীর জন্ম
ছয় দেশের সংঘাত থেকে ৭০ ভাগেরও বেশি শরণার্থীর জন্ম
পুশইনের রাজনীতি, সামরিকায়ন এবং আন্তর্জাতিকীকরণের রূপরেখা
সীমান্তে অবরুদ্ধ মানবতাপুশইনের রাজনীতি, সামরিকায়ন এবং আন্তর্জাতিকীকরণের রূপরেখা
কচুক্ষেতে শ্রমিক–পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, কয়েকজন আটক
কচুক্ষেতে শ্রমিক–পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, কয়েকজন আটক
বেনজীর আহমেদকে দেশে আনা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
বেনজীর আহমেদকে দেশে আনা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
রুপির বিপরীতে শক্তিশালী টাকা, সবচেয়ে বেশি লাভবান কারা?
রুপির বিপরীতে শক্তিশালী টাকা, সবচেয়ে বেশি লাভবান কারা?
আজিজুল হাকিম যখন একজন নিঃস্বার্থ বাবা
আজিজুল হাকিম যখন একজন নিঃস্বার্থ বাবা