প্রেমে পড়ে জীবন দিলেন পুলিশ কর্মকর্তা

বগুড়া প্রতিনিধি
২৫ মে ২০২৬, ০২:১৫আপডেট : ২৫ মে ২০২৬, ০২:১৫

বগুড়ায় গলায় ফাঁস দেওয়া পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম (৩৫) মারা গেছেন। রবিবার (২৪ মে) বেলা আড়াইটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রবিউল ইসলাম নওগাঁর বদলগাছি উপজেলার আদাইপুর গ্রামের মো. খাজামুদ্দিনের ছেলে। তিনি বগুড়া জেলা পুলিশের ডিএসবিতে কর্মরত ছিলেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি এক নারীর সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন রবিউল। গত ১৯ মে সকালে বগুড়া শহরের জামিলনগর এলাকায় জানেসাবা হাউজিং এলাকায় আত্মীয়ের বাড়িতে ওই নারীর সঙ্গে বাগবিতণ্ডা হয় তার। একপর্যায়ে তিনি পাশের কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। এ সময় বাড়ির সদস্যরা বাইরে ছিলেন।

পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘরের দরজা ভেঙে রবিউলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে পরদিন তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মৃত এএসআই রবিউল ইসলামের পরিবারের সদস্যরা বর্তমানে ঢাকায় আছেন। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ বগুড়ায় আনা হবে।’

/এএম/এবিএম/
সম্পর্কিত
মামলা নিতে ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার
নোয়াখালীর সেই ওসি প্রত্যাহার
গেন্ডারিয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত
সর্বশেষ খবর
আজ কয়েক স্থানে হবে বৃষ্টি, তাপমাত্রা বাড়বে নাকি কমবে?
আজ কয়েক স্থানে হবে বৃষ্টি, তাপমাত্রা বাড়বে নাকি কমবে?
টিভিতে আজকের খেলা (৮ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৮ জুন, ২০২৬)
দুই লাখ ৪০ হাজার টাকা দিলেন, তবু সাত দিনেও মুক্তি মেলেনি
দুই লাখ ৪০ হাজার টাকা দিলেন, তবু সাত দিনেও মুক্তি মেলেনি
মামলা নিতে ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার
মামলা নিতে ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
আবাসিক হোটেলে ইউপি সদস্যের লাশ, সিসিটিভি ফুটেজে নাটকীয় মোড়
আবাসিক হোটেলে ইউপি সদস্যের লাশ, সিসিটিভি ফুটেজে নাটকীয় মোড়