গেন্ডারিয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট   
০৭ জুন ২০২৬, ১৮:১৪আপডেট : ০৭ জুন ২০২৬, ১৮:১৪

রাজধানীর গেন্ডারিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আব্দুল মান্নান (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (৭ জুন) দুপুর পোনে একটার দিকে দয়াগঞ্জ নতুন রাস্তার ঢালে ঘটনাটি ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান।

তিনি জানিয়েছেন, দয়াগঞ্জ নতুন রাস্তার ঢালে ভাসমান এক পাগলকে রাজন ওরফে বাঘা নামে স্থানীয় একজন যুবক মারধর করতে যান। সে সময় আব্দুল মান্নান বিষয়টি দেখে প্রতিবাদ করেন। এ নিয়ে তাদের দুজনের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে রাজনের ভাই মহসিন এসে মান্নানকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান।

স্থানীয়রা গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে বিকাল ৩টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মান্নানের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এদিকে নিহতের ভগ্নিপতি আমির হোসেন জানিয়েছেন, নিহত মান্নান রাজমিস্তীর সহকারী হিসাবে কাজ করতেন। রবিবার দুপুরে এলাকার রাজন ওরফে বাঘা (২৫) ও তার ভাই মহসিন (৩০) দয়াগঞ্জ নতুন রাস্তার ঢালে তাকে মারধর এবং ছুরিকাঘাতে হত্যা করেন।

নিহত মান্নান শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার সূর্য মনি বাজার গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে। বর্তমানে দয়াগঞ্জ এলাকায় থাকতেন।

/আইএ/এআইবি/এমএএল/
সম্পর্কিত
২২ মাসে ৩ হাজার হারানো মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, যেভাবে অভিযোগ করবেন
মাদক নিয়ে সংবাদের জেরে সাংবাদিকের বাসায় গুলি, গ্রেফতার ৩
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৭ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৭ সেপ্টেম্বর, ২০২৬)
ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতলো ব্র্যাক ব্যাংক
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতলো ব্র্যাক ব্যাংক
মৃত্যুর রহস্য উদঘাটনে ময়নাতদন্তের পর মাদ্রাসাছাত্রীর লাশ ফরেনসিকে
মৃত্যুর রহস্য উদঘাটনে ময়নাতদন্তের পর মাদ্রাসাছাত্রীর লাশ ফরেনসিকে
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর