ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও

বগুড়া প্রতিনিধি
২৭ মে ২০২৬, ১৬:৩৫আপডেট : ২৭ মে ২০২৬, ১৬:৩৫

বগুড়ার মোকামতলায় দেড় মাসের ব্যবধানে এক দম্পতির আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ মে) রাতে উপজেলার দেউলী ইউনিয়নের দূর্লভপুর গ্রামের বাড়িতে গৃহবধূ রত্না রানী সরকার (৩০) বিষাক্ত ট্যাবলেট সেবন করেন। অসুস্থ অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এলাকাবাসীর ধারণা, ঋণ ও মানসিক চাপের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

পরিবার ও স্থানীয়রা জানান, মৃত রত্না রানী সরকার নবসৃষ্ট মোকামতলা উপজেলার দেউলী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত রতন সরকারের স্ত্রী ও দুলাল চন্দ্র সরকারের মেয়ে। তার স্বামী রতন সরকার ঋণের চাপ সহ্য করতে না পেয়ে প্রায় দেড় মাস আগে বিষাক্ত ট্যাবলেট সেবনে আত্মহত্যা করেন।

স্বামীর মৃত্যুর পর রত্না রানী সরকারও মানসিকভাবে ভেঙে পড়েন। এ ছাড়া স্বামীর ঋণের চাপ তার ওপর এসে পড়ে। এতে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। একপর্যায়ে মঙ্গলবার রাত ১০টার দিকে তিনি নিজ ঘরে বিষাক্ত ট্যাবলেট সেবন করেন। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় গাংনগর বাজারে চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি তাকে বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়া হচ্ছিল পথিমধ্যে তার মৃত্যু হয়।

বগুড়ার শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান শাহীন বলেন, রত্না রানী সরকারের লাশ শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দেড় মাস আগে তার স্বামীও বিষপানে আত্মহত্যা করেছেন। তাৎক্ষণিকভাবে তার আত্মহত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে থানায় আপাতত অপমৃত্যু মামলা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বিজিবি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
সর্বশেষ খবর
আজ কয়েক স্থানে হবে বৃষ্টি, তাপমাত্রা বাড়বে নাকি কমবে?
আজ কয়েক স্থানে হবে বৃষ্টি, তাপমাত্রা বাড়বে নাকি কমবে?
টিভিতে আজকের খেলা (৮ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৮ জুন, ২০২৬)
দুই লাখ ৪০ হাজার টাকা দিলেন, তবু সাত দিনেও মুক্তি মেলেনি
দুই লাখ ৪০ হাজার টাকা দিলেন, তবু সাত দিনেও মুক্তি মেলেনি
মামলা নিতে ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার
মামলা নিতে ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
আবাসিক হোটেলে ইউপি সদস্যের লাশ, সিসিটিভি ফুটেজে নাটকীয় মোড়
আবাসিক হোটেলে ইউপি সদস্যের লাশ, সিসিটিভি ফুটেজে নাটকীয় মোড়