‘বাজেট কী বুঝি না, চাল-ডাল কিনতে যেন কষ্ট না হয়’

রাজশাহী প্রতিনিধি
১১ জুন ২০২৬, ১৪:৩৯আপডেট : ১১ জুন ২০২৬, ১৪:৩৯

জাতীয় সংসদে বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে। প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। বাজেট নিয়ে জানতে চাওয়া হয়েছে রাজশাহী নগরীর কয়েকজনের কাছে।

নগরীর বাটার মোড় এলাকায় ফুটপাতে ক্ষুদ্র ব্যবসা করা সুমন চৌধুরী বলেন, ‘জাতীয় বাজেট হয়, ধনীদের ধনী করা। আর গরিবদের আরও গরিব করা। বাজেটের পর ক্রয়ক্ষমতা কমে যায়। এ জন্য আমাদের মতো গরিবদের জন্য বাজেটে থোক বরাদ্দ রাখা উচিত।’

রিকশাচালক গোলাম রব্বানী বলেন, ‘বাজেট কী এত কিছু বুঝি না। আমরা চাই জিনিসপত্রের দাম কম থাকুক। চাল, ডাল, তেল কিনতে যেন কষ্ট না হয়। দিন শেষে যা আয় করি, তা দিয়ে সংসার চালাতে পারলেই ভালো। বাজেটে যদি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমে, তাহলে আমাদেরই উপকার।’

শ্রমজীবী ইসমাইল হোসেন বলেন, ‘কারখানায় কাজ করে যা বেতন পাই, তা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়। বাজেটে যদি জীবনযাত্রার খরচ কমানোর ব্যবস্থা থাকে, চিকিৎসা আর শিক্ষার খরচ কমে, তাহলে সাধারণ মানুষের কিছুটা স্বস্তি আসবে।’

ভ্যানচালক খলিলুর রহমান বলেন, ‘বাজেটের খবর টিভিতে দেখি, কিন্তু সব বুঝি না। আমার চাওয়া একটাই দৈনন্দিন খরচ যেন না বাড়ে। আয় তো আগের মতোই থাকে, কিন্তু বাজারের দাম বাড়লে সংসার চালানো কঠিন হয়ে যায়।’

দিনমজুর রফিকুল ইসলাম বলেন, ‘বাজেট নিয়ে আমার কোনও ভাবনা নেই। আজকে (বৃহস্পতিবার) কোনও কাজ পাইনি। আমার সংসার চলবে কীভাবে? সেই নিয়ে ভাবতে হচ্ছে। তাই রাস্তায় রাস্তায় মানুষের কাছে অর্থ সহযোগিতা চাইতে হচ্ছে। কেউ দিচ্ছে। আবার অনেকে বলছে কাম-কাজ করতে পারো না। তখন তাদেরকে বলি আজকে কাজ পায়নি। তাই সহযোগিতা চাচ্ছি।’

কৃষক মোখলেসুর রহমান বলেন, ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই কৃষিকে অগ্রাধিকার দিয়ে বাজেট দিতে হবে। আর ঢাকায় বসে বাজেট করলে হবে না। তৃণমূল পর্যায়ে আমাদের সুখ-দুখের কথা শুনে প্রত্যাশা অনুযায়ী গণমুখী বাজেট করতে হবে।’

/এফআর/
সম্পর্কিত
সম্পূরক বাজেট হচ্ছে ‘খায়-দায় জব্বার মোটা হয় আব্বাস’: ওবায়দুল্লাহ সালাফী
ঋণের উল্লম্ফন, সুদের ফাঁদে বাজেট
সম্পূরক বাজেট আলোচনায় সংসদে চানাচুরের পুষ্টিগুণ
সর্বশেষ খবর
ম্যানহাটনে বাস্কেটবলের জয়োৎসব রূপ নিলো সহিংসতায়, বিশ্বকাপের বাসে আগুন
ম্যানহাটনে বাস্কেটবলের জয়োৎসব রূপ নিলো সহিংসতায়, বিশ্বকাপের বাসে আগুন
টিভিতে আজকের খেলা (১৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৫ জুন, ২০২৬)
শেষ মুহূর্তে আমাদের জাদু, ১২ বছর পর বিশ্বকাপে ফিরে জয় আইভরি কোস্টের
শেষ মুহূর্তে আমাদের জাদু, ১২ বছর পর বিশ্বকাপে ফিরে জয় আইভরি কোস্টের
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের চুক্তিতে কী থাকছে 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের চুক্তিতে কী থাকছে 
সর্বাধিক পঠিত
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
অপুর ঘরে গেলো সোনার কলস, শাকিবের হাতে উঠলো সত্তর লাখ টাকার ঘড়ি
অপুর ঘরে গেলো সোনার কলস, শাকিবের হাতে উঠলো সত্তর লাখ টাকার ঘড়ি
পচা সবজি দিয়ে তরুণ উদ্ভাবকের বাজিমাত, উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী
পচা সবজি দিয়ে তরুণ উদ্ভাবকের বাজিমাত, উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী