রামেক হাসপাতালে এলো ২৮ কোটি টাকার ওষুধ, বিনামূল্যে পাবেন রোগীরা

রাজশাহী প্রতিনিধি
১১ জুন ২০২৬, ১৬:১৮আপডেট : ১১ জুন ২০২৬, ১৬:১৮

আমেরিকান দাতব্য সংস্থা ডিরেক্ট রিলিফ থেকে এবার প্রায় ২৮ কোটি টাকার ওষুধ পেয়েছে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল। বিনামূল্যে পাওয়া এসব ওষুধ রোগীদের বিনামূল্যে দেওয়া হবে।

রাজশাহী মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আজিজুল হক আজাদের প্রচেষ্টায় বৃহস্পতিবার (১১ জুন) সকালে হাসপাতালে এসব ওষুধ পৌঁছায়।

হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, বৃহস্পতিবার সকালে বায়োলজিক ড্রাগ অ্যাডালিমুমাবের ৬৯৬টি সিরিঞ্জ হাসপাতালে এসে পৌঁছেছে। এসব ওষুধের বাজারমূল্য প্রায় ২৮ কোটি টাকা। ল্যাবরেটরি কনফার্মড অ্যাংকাইলোজিং স্পন্ডাইলাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের এই ব্যয়বহুল ওষুধ বিনামূল্যে দেওয়া হবে। কোনও রোগীর ক্ষেত্রে ওষুধটি প্রয়োগ করা যাবে, সে বিষয়ে তদারকি করবেন অধ্যাপক ডা. আজিজুল হক আজাদ।

ডিরেক্ট রিলিফ একটি আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা। বিশ্বের বিভিন্ন দেশে জরুরি স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়াই সংস্থাটির প্রধান কাজ। নগদ অর্থের পরিবর্তে তারা সরাসরি চিকিৎসা সহায়তা প্রদান করে থাকে, যাতে অপচয় কম হয় এবং প্রকৃত রোগীরা দ্রুত উপকৃত হতে পারেন।

এর আগে চলতি বছরের মার্চ মাসে ডা. আজিজুল হক আজাদের উদ্যোগে ডিরেক্ট রিলিফ থেকে প্রায় ১০০ কোটি টাকার ওষুধ রামেক হাসপাতালে আসে। এছাড়া গত বছরের নভেম্বরে প্রায় ৩৬ কোটি টাকার ওষুধ আনেন। এর আগে গত বছরের আগস্টে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক শীর্ষ শ্রেয়ান হৃদরোগীদের জন্য প্রায় ১৭ কোটি টাকার অ্যাল্টেপ্লেস ওষুধ নিয়ে আসেন। এসব ওষুধ রোগীদের বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে।

অধ্যাপক ডা. মো. আজিজুল হক আজাদ বলেন, ‘বিদেশ থেকে এসব ওষুধ আনতে হাসপাতালের পরিচালক ও ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক আমাকে সার্বিক সহযোগিতা করেছেন।’ তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘বিনামূল্যে এসব ওষুধ পাওয়ায় অসংখ্য রোগী উপকৃত হচ্ছেন।’

/এএম/ 
সম্পর্কিত
সরকারি হাসপাতালের অবস্থা দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ককে তাৎক্ষণিক প্রত্যাহার
চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি
চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন
সর্বশেষ খবর
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা