অনৈতিক কর্মকাণ্ড, বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার

জয়পুরহাট প্রতিনিধি
১৯ জুন ২০২৬, ১৭:৩৩আপডেট : ১৯ জুন ২০২৬, ১৭:৩৩

ফেসবুকে মাদক সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় জয়পুরহাটের পাঁচবিবি পৌর বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকালে পাঁচবিবি পৌর বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত দুই নেতা হলেন- পাঁচবিবি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল সরকার ও সাংগঠনিক সম্পাদক ফিরোজ মণ্ডল। তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাপরিপন্থি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মণ্ডল ও যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযোগের ভিত্তিতে আমিনুল সরকার ও ফিরোজ মণ্ডলকে দলীয় সব পদপদবি থেকে বহিষ্কার করা হয়েছে। পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মণ্ডল ও যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস যৌথভাবে এ সিদ্ধান্ত কার্যকর করেন।

এর আগে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওই দুই জনকে মাদকসদৃশ বস্তু সেবন করতে দেখা যায় বলে অভিযোগ ওঠে। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তবে এ বিষয়ে আমিনুল সরকার ও ফিরোজ মণ্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

পাঁচবিবি পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মণ্ডল বলেন, ফেসবুকে আমিনুল সরকার ও ফিরোজ মণ্ডলের মাদক সেবনের ভিডিও দেখা গেছে। এটি দলীয় শৃঙ্খলাপরিপন্থি ও অনৈতিক কর্মকাণ্ড। এ কারণে তাদের দুই জনকে দলের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর ইসলামের মাদক সেবনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়। একই সঙ্গে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

/এফআর/
সম্পর্কিত
অনেকটাই সুস্থ মির্জা আব্বাস, দেশে ফিরছেন কবে?
জামায়াত কোন বিপ্লবের সম্ভাবনা দেখে?
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
সর্বশেষ খবর
পুকুরে অজু করার সময় বজ্রাঘাত, ৬ জনের মৃত্যু
পুকুরে অজু করার সময় বজ্রাঘাত, ৬ জনের মৃত্যু
আর্জেন্টিনার কোনও দুর্বল দিক খুঁজে পাচ্ছে না অস্ট্রিয়া
আর্জেন্টিনার কোনও দুর্বল দিক খুঁজে পাচ্ছে না অস্ট্রিয়া
কেপ ভার্দের আরেক রূপকথা, ছিটকে পড়ার শঙ্কায় উরুগুয়ে
কেপ ভার্দের আরেক রূপকথা, ছিটকে পড়ার শঙ্কায় উরুগুয়ে
টিভিতে আজকের খেলা (২২ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি