কেপ ভার্দের আরেক রূপকথা, ছিটকে পড়ার শঙ্কায় উরুগুয়ে

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০২৬, ০৬:১৫আপডেট : ২২ জুন ২০২৬, ০৭:৪৮

প্রথম ম্যাচে গোলকিপার ভোজিনহা বীরত্বে স্পেন বধ। এবার আরেকটি রূপকথা লিখলো কেপ ভার্দে। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকেও রুখে দিলো প্রথমবার বিশ্বকাপে আসা দলটি। ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মার্সেলো বিয়েলসার দলকে। স্কোরলাইন ২-২। 

এই ম্যাচটি উরুগুয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। কেননা বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের সঙ্গে ড্র করে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। তৃতীয় ম্যাচে স্পেনের মুখোমুখি হওয়ার আগে। আফ্রিকার দেশ কেপ ভার্দেকে হারাতে পারলেই নির্ভার থাকতে পারতো উরুগুয়ে। কিন্তু আফ্রিকার দেশটি লাতিনের উরুগুয়ের এমন হাল করেছে- প্রথম রাউন্ডেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কা জেগেছে। কেননা স্পেনের সঙ্গে উরুগুয়ের জেতাটা কঠিন। তখন সমীরকরণ অন্যরকম হবে।

রবিবার রাতে ফ্লোরিডার মিয়ামি মাঠে ম্যাচের শুরুর গোলটাও পেয়েছে কেপ ভার্দে। তাও ২১ মিনিটে ডিরেক্ট ফ্রি কিক থেকে। গোলটি করেন কেভিন পিনা। এরপর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে উরুগুয়ে। সফলও হয় ৪৪ মিনিটে। ম্যাক্সি আরাহোর হেডে সমতায় ফেরে দলটি।

প্রথমার্ধের শেষ মুহূর্তে লাতিনদের ফের আঘাত। অগাস্টিন কোনোব্বিওর গোলে এগিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে। তবে কেপ ভার্দে যে রূপকথা লিখতে নেমেছে। ৬১ মিনিটে হেল্লো ভারেলার গোলে সমতায় ফেরে আফ্রিকার দেশটি। এরপর আর গোলের দেখা পায়নি কোনও দল। সমতা নিয়ে মাঠ ছাড়ে।

/এফআর/
সম্পর্কিত
উরুগুয়ের কোচ ফোরলানের সামনে কী চ্যালেঞ্জ
বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর দিনই আর্জেন্টিনার ‘জাতীয় ফুটবল দিবস’ঘোষণা
২১১ দেশের কাছে ফিফার দুঃখ প্রকাশ, পূর্ণ সমর্থন পেলেন ইনফান্তিনো
সর্বশেষ খবর
রোম সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য, যা হয়তো জানেন না
রোম সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য, যা হয়তো জানেন না
বগুড়ায় বাসচাপায় ৬ দিনমজুর নিহত, আহত ১৫
বগুড়ায় বাসচাপায় ৬ দিনমজুর নিহত, আহত ১৫
রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় ডিওমান্দে
রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় ডিওমান্দে
ওপেনএআই-অ্যান্থ্রপিককে টক্কর দিতে মেটার নতুন এআই কোডিং টুল
ওপেনএআই-অ্যান্থ্রপিককে টক্কর দিতে মেটার নতুন এআই কোডিং টুল
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি