মামলার ভয় দেখিয়ে আমাদের রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে: জিএম কাদের 

রংপুর প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২৬, ১২:৫৮আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ১২:৫৮

জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ (সদর) আসনের এমপি প্রার্থী জি এম কাদের বলেছেন, ‘আমাদের মামলার ভয় দেখিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে সরকার। তবে তারা সফল হতে পারবে না।’

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে রংপুর নগরীর মুন্সিপাড়ায় কেরামতিয়া জামে মসজিদে মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘এই অন্তবর্তীকালীন সরকার আমার বিরুদ্ধে কোথায় যে কত মামলা দিয়েছে যা আমি গুণে হিসেব রাখতে পারছি না। আর এই সমস্ত মিথ্যা মামলার কথা বলে আমাকে গ্রেফতার করার কথা বলা হচ্ছে। যারা মামলা দিয়েছেন আর যারা বলছেন তারাও জানেন এসবই মিথ্যা, ভুয়া ও গায়েবি মামলা যার সঙ্গে আমার দূরতম সম্পর্ক নেই। শুধু তাই নয়, সারা দেশে যেখানে আমাদের দলের নেতাকর্মীদের নামে যত মামলা হয়েছে সবই মিথ্যা মামলা। এসব মামলার ভয় দেখিয়ে আমাদের রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে।’

জাপা নেতা বলেন, ‘জামায়াত ও তাদের বট বাহিনী বলে কিছু একটা আছে, আর একটি পত্রিকা আমার দেশ সার্বক্ষণিকভাবে আমার বিরুদ্ধে মিথ্যা কথা প্রচার করছে। আমি ২৫ বছর দেশের গুরুত্বপূর্ণ পদে চাকরি করেছি, হাজার হাজার কোটি টাকা আমার হাত দিয়ে গেছে। ৯০-এর পর আমাকে ফাঁসানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু কোনও দুর্নীতি খুঁজে পায়নি। একইভাবে ৩০ বছর ধরে রাজনীতি করছি, মন্ত্রী ছিলাম কোনও দুর্নীতি করিনি।’

তিনি বলেন, ‘গণভোটে আমি না ভোট দিতে এ জন্য বলেছি, আমি সংস্কারের  বিপক্ষে নই। এ দেশে সংস্কারের বড় কারিগর আমাদের নেতা এরশাদ। আমি মনে করি, এই সরকার নির্বাচিত সংসদকে পাশ কাটিয়ে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করে ক্ষমতাকে দীর্ঘায়ু করার চেষ্টা করছে।’

এর আগে রাতে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করলে দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এরপর রংপুরে এসে জি এম কাদের মুন্সিপাড়া কবরস্থানে তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন এবং ফাতেহা পাঠ করেন। পরে তার বড় ভাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের কবর জিয়ারত করেন। এ সময় মহানগর জাপার সাধারণ সম্পাদক এস এম ইয়াসির জেলা জাপার আহ্বায়ক আজমল হোসেন লেবুসহ দলের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। শুক্রবার রংপুর-৩ আসনের প্রার্থী হিসেবে বিভিন্ন এলাকায় গণসংযোগ করবেন।

/এফআর/
সম্পর্কিত
দেশ সংকটকাল অতিক্রম করছে: জিএম কাদের
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তে পানামার হৃদয় ভাঙলো ঘানা
শেষ মুহূর্তে পানামার হৃদয় ভাঙলো ঘানা
ফ্ল্যাট বাসায় দুই সন্তানের মায়ের গলা কাটা লাশ
ফ্ল্যাট বাসায় দুই সন্তানের মায়ের গলা কাটা লাশ
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
গেন্ডারিয়ায় ওয়ার্কশপ কর্মচারীকে ছুরিকাঘাত
গেন্ডারিয়ায় ওয়ার্কশপ কর্মচারীকে ছুরিকাঘাত
সর্বাধিক পঠিত
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা